শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ অক্টোবর) দুপুরে ৩১ বিজিবির ভবানীপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক এবং একজন মানব পাচারকারী রয়েছেন।

আটক দুই বাংলাদেশি নাগরিক প্রায় দুই মাস আগে স্থানীয় মানব পাচারকারী সিলভার সাংমার মাধ্যমে জনপ্রতি ৬ হাজার টাকা দিয়ে ভারতের কুচবিহারে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। শনিবার আনুমানিক বেলা ১১টা ৪৫ মিনিটে মানব পাচারকারী সিলভার সাংমাকে ৬ হাজার ৫০০ টাকা দিয়ে তাঁদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। এ সময় বিজিবির টহল দল তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, প্রান্ত সরকার (২০), পিতা: নিটন সরকার, গ্রাম: কুলপতাক আদর্শনগর, থানা: মোহনগঞ্জ, জেলা: নেত্রকোনা, নিটন সরকার (২০), পিতা: সুশিমন সরকার, গ্রাম: শালডিঘা, থানা: খালিয়াজুড়ি, জেলা: নেত্রকোনা এবং মানব পাচারকারী সিলভার সাংমা, পিতা: মৃত এনফন্ট নকরেট, মাতা: পদনী সাংমা, গ্রাম: ভরতপুর, থানা: দুর্গাপুর, জেলা: নেত্রকোনা।

বিজিবি জানায়, ভারত থেকে আসা দুই বাংলাদেশি নাগরিকের কাছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ছিল। তাঁদের পরিবারের মোবাইল নম্বরে যোগাযোগ করে জানা যায়, তাঁরা প্রায় দুই মাস আগে ভারতে গিয়েছিলেন।মানব পাচারকারী সিলভার সাংমা ও দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ৬ জুন ২০২৬ তারিখেও মানব পাচারের অভিযোগে সিলভার সাংমাকে আটক করে দুর্গাপুর থানায় হস্তান্তর করেছিল বিজিবি। ওই ঘটনায় দুর্গাপুর থানায় ৯/২০২৬ নম্বর মামলা রয়েছে।

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit