শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের

গ্রেফতার নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে: রিজভী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নাশকতা-গণবিরোধী কর্মকাণ্ড করে বিএনপি ও গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে একচেটিয়া প্রচারণা চালাচ্ছে। তাদের সব নাশকতা ও অপকর্ম জনগণের ওপর নামিয়ে এনেছে। সেই লক্ষ্যে এখন তারা সারা দেশে নেতাকর্মীদেরও গ্রেফতারে অভিযান চালাচ্ছে। 

রিজভী বলেন, ‘সরকার আবারও জোর করে ক্ষমতায় থাকার জন্য নতুনভাবে গুম শুরু করেছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তুলে নিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তরুণদের টার্গেট করে তুলে নিচ্ছে। পরে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী মনে হয় বিরোধী মত দমনে কাজ করছে। অথচ তাদের অস্ত্র, গুলি সবকিছুই জনগণের ট্যাক্সের টাকায়। জনগণকে ভয় পাইয়ে দিতে এবং একতরফা নির্বাচন করতেই তারা কাজ করছে।’

তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা গণতন্ত্র বিশ্বাস করে না। গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের মতামতে বিশ্বাস করে না। তারাই গণতন্ত্র প্রথম হত্যা করেছে। এখন আবার নতুন কায়দায় বাকশাল কায়েম চলছে।’রিজভী বলেন, ‘মাত্র কয়েক দিনের ব্যবধানে বিএনপির মহাসমাবেশে (২৮ অক্টোবর) সারা দেশ থেকে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন। এসব দেখে সরকার নাশকতা করে বিপুল মানুষের জমায়েতকে নস্যাৎ করার কাজে লাগিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগ ও যুবলীগকে। এটা গোটা বিশ্বের মানুষ দেখেছে। আওয়ামী লীগ কত ভয়ংক ও সর্বনাশা দল হতে পারে দেশবাসী দেখেছেন।’

তিনি আরও বলেন, ‘আজকে দেশের গণতন্ত্রকামী মানুষ এত উৎপীড়নের মধ্যেও রাজপথে নেমে এসেছে। যারা বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচি পালন করছে। কারণ দেশের মানুষ গণতন্ত্র বঞ্চিত, দেশের মালিকানা থেকে বঞ্চিত। তাদের রক্তের ঋণ পরিশোধ ও জনগণের মালিকানা প্রতিষ্ঠায় মাঠে সক্রিয় রয়েছেন।’ 

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit