শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

‘বিএনপির নিশ্চিহ্ন হওয়ার জন্য একজনই যথেষ্ট’

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না। বিএনপি নিশ্চিহ্ন হওয়ার জন্য আর কাউকে লাগবে না; তারেক রহমানই যথেষ্ট বিএনপিকে মুসলিম লীগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য।

জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না। যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের সুনির্দিষ্ট অভিযোগেই গ্রেফতার করা হচ্ছে। যেসব নেতাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের আগুন সন্ত্রাসের হুকুমদাতা, হোতা, অর্থদাতা হিসেবে গ্রেফতার করা হচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, যারা এ কাজগুলো করছে, এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের তো শুধু সরকার নয়, জনগণও তো ব্যবস্থা নেবে। আমরা জনগণকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করুক, তাতে কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই। তারা তো এতদিন ধরে সব কিছু করেছে। সেদিন সমাবেশ শুরু করার আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে, জাজেস কমপ্লেক্সে হামলা চালিয়েছে, হাসপাতালে হামলা চালিয়েছে, পুলিশ হত্যা করেছে। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার আগে কিছুই করা হয়নি। আমাদের নেতাকর্মীরা দেড় কিলোমিটার দূরে ছিল, কয়েক লাখ নেতাকর্মী; একজনও সেদিকে যায়নি। আমরা তাদের নিয়ন্ত্রণ করেছি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit