শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

অবরোধ ঘিরে ১৩ ঘণ্টায় ১২ বাসে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্কনিউজঃ সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপি-জামায়াতসহ অন্যন্য দলের দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আজ রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। বিরোধী দলগুলোর এই কর্মসূচি ঘিরে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে প্রায় ১৩ ঘণ্টায় অন্তত ১২টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া আওয়ামী লীগের একটি কার্যালয়েও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রে এমন তথ্য জানা গেছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে, নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে সায়েদাবাদের জনপথ মোড়ে রাইদা পরিবহনের একটি বাসে, রাত ৮টায় গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে মনজিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ঢাকার বাইরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় শনিবার রাত পৌনে ১২টার দিকে অনাবিল নামের একটি বাসে আগুন দেয়।

এ ছাড়া ভোলার চরফ্যাশনের নতুন বাসস্ট্যান্ড এলাকায় যমুনা এক্সপ্রেস নামের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শনিবার রাত ২টা ৫৫ মিনিটে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুর আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়া হয়। রাত ৩টা ৫২ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের তিন রাস্তার মোড়ে গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ছাড়া রবিবার অবরোধ শুরুর আগেই ভোর ৪টায় রাজধানীর ডেমরার মাতুয়াইলের সাদ্দাম মার্কেট এলাকায় একটি বাসে, প্রায় একই সময় রাজধানীর শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় তুরাগ নামের একটি বাসে, ভোর ৫টা ১৭ মিনিটে রাজধানীর মিরপুর-৬ নম্বরে একটি বাসে ও সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরের ভোগরায় একটি বাসে আগুন দেওয়ার তথ্য পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিএনপির ডাকা প্রথম দফার তিনদিনের অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে ৩১টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

কিউএনবি/বিপুল/০৫.১১.২০২৩/ দুপুর ১২.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit