শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

বিএনপি হাঁসের ডিম নিয়ে ব্যস্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (৩ নভেম্বর) দিনাজপুরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, আমাদের ভালো লাগে- যখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রকাশনা টাইম ম্যাগাজিনের কাভার পেজে আমাদের প্রধানমন্ত্রীর প্রচ্ছদ ছাপানো হয় এবং বলা হয়, আগামী দিনের বাংলাদেশ, ভবিষ্যৎ ও গণতন্ত্র শেখ হাসিনার হাতে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে! যে রক্তকে তারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, যে রক্তকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করেছিল জিয়াউর রহমান, যে রক্তকে ৬ বছর বাংলাদেশে প্রত্যাবর্তন করতে দেয়নি, সেই রক্ত আজকে সমগ্র পৃথিবীতে বাংলার মানুষকে আলোকিত করছে, ৫৬ হাজার বর্গমাইলকে আলোকিত করছে।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন,ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুলনা করা হচ্ছে। বাংলাদেশের অবস্থান আজকে কোথায়? বেকুবের দল এটা বোঝে না। জিয়ার দল বিএনপি আজকে হাঁসের ডিম নিয়ে ব্যস্ত, বাংলার মানুষকে নিয়ে নয়। তারা হাঁসের ডিম খেতে চায় খাক, আমাদের কোনো আপত্তি নাই। আমরা ফ্রি করে দিয়েছি। এই হাঁসের ডিমের কারণে বাংলার মানুষ কষ্ট পাচ্ছে। বাজারে ডিমের দাম বেড়ে গেছে। হাঁসের ডিম দামি জিনিস হয়ে গেছে।

‘২০২৩ সালের আজকের দিন প্রমাণ করছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পরিবার এবং জাতীয় চার নেতা জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং তাদের অবস্থান কেউ কেড়ে নিতে পারেনি।’ বলেন প্রতিমন্ত্রী। জেল হত্যা ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার ধারাবাহিক ঘটনা উল্লেখ করে খালিদ মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর হত্যার যে উদ্দেশ্য সেটি সফল করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় জেলখানায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

রাষ্ট্রের সহযোগিতায় আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করে দেয়ার জন্যই এ হত্যাকাণ্ড। আওয়ামী লীগ জনতার দল। আওয়ামী লীগ দেশ মাতৃকার সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। ২০২৩ সালের আজকের দিনে দাঁড়িয়ে বলছি- সেই ঘাতক, খুনিরা এবং তাদের নেতৃত্বদানকারীরা আজ কোথায়? তাদেরকে আইন দিয়ে রক্ষা করার চেষ্টা করা হয়েছিল, তাদেরকে সাংবিধানিকভাবে রক্ষা করার চেষ্টা করা হয়েছিল, তাদেরকে মার্শাল সরকার জিয়া, এরশাদ, খালেদা জিয়া রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু রক্ষা করতে পারে নাই। এটাই ইতিহাসের শিক্ষা।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ৭৫-এ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগ যেই শক্তি দিয়ে বাংলার মানুষকে নিয়ে প্রতিবাদ করেছিল, একই শক্তি দিয়ে এই বাংলাদেশকে রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ২৮ অক্টোবরে আইনশৃঙ্খলা ভেঙ্গে ফেলার চেষ্টা করেছে বিএনপি। যে পুলিশ জনগণের নিরাপত্তা দেয়, তাদের নির্মমভাবে হত্যা করেছে তারা। প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছে। বিচার বিভাগকে তারা মানে না। সংবিধান মানে না, সংসদ মানে না। তারা যদি এসব কিছু না মানে, তাদের জায়গা বাংলাদেশে নয়, তাদের জায়গা পাকিস্তান।  তোমরা (বিএনপি) পাকিস্তান চলে যাও।

সংবিধান অনুযায়ী বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই নির্বাচনে অংশ নেবে জনগণ এবং পরবর্তী সরকার গঠন করা হবে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit