বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥ বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ॥

প্রধান নির্বাচন কমিশনার বরাবরে বাংলাদেশের যুব সমাজের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবি উপস্থাপনের বলিষ্ঠ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস) এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষ্যে যুব সমাজের নেতৃত্ব বিকাশ ও স্বাধীনতা পরবর্তী যুব প্রজন্মকে নির্বাচনে অংশগ্রহন করে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ প্রসঙ্গে বাংলাদেশের যুব সমাজের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে (মাধ্যমঃ জেলা প্রশাসক সিলেট) স্মারকলিপি প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংগঠন গুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, মোঃ নাজমুল হুসাইন, দিপক কুমার মোদক বিলু, এবাদ উল্লাহ, মোঃ আফজাল হোসাইন, শাহিন আহমেদ, মোঃ ফোজায়েল আহমদ, মাহফুজ আল গালিব, গোলাম কিবরিয়া হিমু, সৈয়দ রাসেল, মিল্লাত আহমদ, আরিফুর রহমান মিসবাহ, মখছুছর রহমান, মুস্তফা সাজিদুল ইসলাম, নাইম আহমেদ রায়হান খাঁন, রাফি খন্দকার, মোঃ জুলকাফল হৃদয়, মজিবুর রহমান, সৈয়দ ইব্রাহীম, সবুজ আহমদ ও মুকিদ মিয়া।

স্মারকলিপির বিষয়বস্তুঃ বাংলাদেশের বিভিন্ন জনপ্রতিনিধি স্বাধীনতা যুদ্ধের বিজয় পরবর্তী সময় থেকে অদ্যবধি সংসদ সদস্য থেকে শুরু করে ইউপি সদস্য পর্যন্ত একেধারে দুইয়ের অধিক নির্বাচনে অংশগ্রহন করে একাধিকবার জনপ্রতিনিধি হয়েছেন। যার কারণে অত্র অঞ্চলের অন্য কোনো ব্যক্তিত্বশীল ব্যক্তি ও যুব নেতৃত্বশীল ব্যক্তিও নির্বাচনে অংশগ্রহন করার সুযোগ পাচ্ছেন না। একজন ব্যক্তি যেকোন পদে দুইয়ের অধিকবার নির্বাচনে অংশগ্রহন করার সুযোগ পেয়ে জনপ্রতিনিধি হলে ভবিষ্যতে কোনো ব্যক্তিত্বশীল জনসাধারণই নির্বাচনে অংশগ্রহন করা থেকে বঞ্চিত হবেন। কারণ সংসদ সদস্য থেকে শুরু করে ইউপি সদস্য পর্যন্ত কোনো ব্যক্তি জনপ্রতিনিধি হিসেবে কয়েকবার নির্বাচিত হওয়ার পর প্রকৃতিগতভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করা শুরু করেন। এতে জনপ্রতিনিধির নিকট থেকে সাধারণ জনগণ সেবার চেয়ে প্রভাবের শিকার হোন বেশি।

তাই জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে দুইয়ের অধিক নির্বাচিত প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহনের সুযোগ না দেওয়ার জন্য জোর দাবি ও এই দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা থেকে আইন প্রণয়নেরও দাবি জানাচ্ছি। বর্তমানে দেশের প্রায় ১৮ কোটি জনসংখ্যার মধ্যে এক-তৃতীয়াংশ যুবদের অবস্থান কাগজে-কলমে পরিলক্ষিত। বাংলাদেশের যুব সমাজকে উন্নয়নমূলক কাজ ও নেতৃত্বশীল অবস্থানে ব্যবহার করা বর্তমানে সময়ের প্রধান দাবি।

এই দাবিকে সামনে রেখে যুব সমাজের নেতৃত্ব বিকাশ ও স্বাধীনতা পরবর্তী যুব প্রজন্মকে নির্বাচনে অংশগ্রহন করে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ করে দিতে আপনার সুপরিকল্পিত অবস্থান আমরা ৬ কোটি যুব সমাজ আশা করছি। উপরোক্ত বিষয়টির বিবেচনায় নিয়ে আপনার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনের দায়িত্বশীলদের নিয়ে যুব সমাজের নেতৃত্ব বিকাশ ও স্বাধীনতা পরবর্তী যুব প্রজন্মকে নির্বাচনে অংশগ্রহন করে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ প্রদানে এবং দুইয়ের অধিক নির্বাচিত জনপ্রতিনিধিকে তৃতীয়বার নির্বাচনে অংশগ্রহন থেকে বিরত রাখতে আপনার সুদৃষ্টি কামনা করছি।

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit