বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥ বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ॥

ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১১০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ৪ নভেম্বর ২০২৩, শনিবার, সিলেটের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নারীশিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স মডেল কলেজ প্রতিবছরের ন্যায়— ৬ষ্ঠ বারের মতো— আয়োজন
করলো ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩।

প্রতিযোগিতায় অংশ নিয়েছে বৃহত্তর সিলেটের বিভিন্ন স্কুল থেকে আগত পঞ্চম শ্রেণির প্রায় তিন শতাধিক ছাত্রী। পাঠ্যবিষয়ের উপর ভিত্তি করে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে ১০০ নম্বরের এই প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বরধারীদের মধ্য থেকে প্রথম দশ (১০) জনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ডেস্কটপ কম্পিউটার।

দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে একটি ট্যাব ও তৃতীয় পুরস্কার হিসেবে প্রদান করা হবে একটি অনুবীক্ষণ যন্ত্র।
চতুর্থ থেকে দশম স্থান অধিকারকারীরা পাবে আকর্ষণীয় শিক্ষাসামগ্রী। এবং অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সার্টিফিকেট ও ক্রেস্ট। সকাল ১১ ঘটিকায় শুরু হওয়া পরীক্ষায় হল পরিদর্শন করেছেন ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জে. এম. এইচ. জে. ফেরদৌস ও ভাইস চেয়ারম্যান জনাব মনসুর আহমদ লস্কর।

ইএসডি ফাউন্ডেশন ও উইমেন্স মডেল কলেজের পক্ষ থেকে প্রতিযোগী ও তাদের অভিভাবকবৃন্দকে আপ্যায়ন করানো হয়। কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার অংশগ্রহণকারী সকল ছাত্রীকে শুভেচ্ছা এবং অভিভাবকগণকে ধন্যবাদ জ্ঞাপন করে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit