সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আবারো নির্বাচিত হলে, আপনাদের জন্য যা যা করা দরকার সব করবো: এমপি মানিক

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৩১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, দোয়ারাবাজার রাধা মদনমোহন মন্দির সংস্কারের জন্য যা যা দরকার, আমি আপনাদের জন্য কাজ করবো। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। একই সঙ্গে আপনাদের কাছে ওয়াদা চাই, আপনারা আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। এ সময় উপস্থিত জনতা হাত তুলে সমর্থন জানিয়ে সংসদ সদস্যের কথায় সায় দেন।

তিনি বলেন, জনগণের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে উন্নয়ন করছি জনগণের কিছু চাওয়া অসমাপ্ত রয়েছে। তাও করবো। জাতীয় সংসদ নির্বাচন প্রায় আসন্ন। সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সকলের প্রচেষ্টা অব্যাহত রাখার দাবি জানান।শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার ইসকন মন্দিরে ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে গীতা ও দামোদর দীপদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গীতা ও দীপদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোয়ারা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, ইসকন সুনামগঞ্জ মন্দিরের পরিচালক রাজেশ্যাম দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট মন্দিরের ভক্তিবেদান্ত প্রচার বিভাগের পরিচালক শালগ্রাম গোবিন্দ দাস ব্রহ্মচারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য, জিপি এডভোকেট রাজ উদ্দিন, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ, পৌর আওয়ামীলীগের আহবায়ক, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোরাদ হোসেন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হক।

আরও ছিলেন, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল, আমিরুল হক, মুজাহিদ আলী, শায়েস্তা মিয়া, আব্দুল মুছাব্বির, এডভোকেট মাসুম আহমদ, এডভোকেট সাহাব উদ্দিন, এডভোকেট সিতাব আলী, এডভোকেট মনির উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, সাবেক কাউন্সিলর আছাব মিয়া, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মখলিছুর রহমান, মোশাহিদ আলী, আব্দুল জব্বার খোকন, মতিউর রহমান, মুজিব মালদার, আবুল হাসনাত, হাজী আব্দুল করিম, ফারুক আহমেদ সরকুম, বশির উদ্দিন, নুর মিয়া, কবির আহমদ, এম এ কাদির, এম রশিদ আহমদ, ইসকন সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৩/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit