বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥ বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ॥

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নগরীতে অগ্রণী তরুণ সংঘের বিক্ষোভ মিছিল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১১৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ফিলিস্তিনি অসহায় মুসলিমদের উপর ইসরাইলি বাহিনীর নির্মম বর্বরতার হামলার প্রতিবাদে ও অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধের প্রতিবাদে নগরী লন্ডনী রোডস্থ অগ্রণী তরুণ সংঘের উদ্যোগে শুক্রবার (৩ নভেম্বর) বাদ জুম্মা এক বিক্ষোভ মিছিল বের করা হয়। লন্ডনী রোড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নগরীর পাঠানটুলা, মদিনা মার্কেট এলাকা হয়ে অগ্রণী তরুণ সংঘের কার্যালয়ের সামনে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।

অগ্রণী তরুণ সংঘের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মিশু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার এর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর আওয়ামী লীগ নেতা জয়নাল আহমদ, লন্ডনী রোড মসজিদের ইমাম ও খতিব মিছবাউর রহমান, লন্ডনী রোড জামে মসজিদের উপদেষ্টা হুমায়ুন বখত, ফিরোজ আলম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হারুন রাজু, সদস্য আব্দুল খালিক, এহসান আহমদ, লন্ডনী রোড এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম, মো নজরুল ইসলাম, আবুল কাশেম, ফয়সাল আহমদ, অগ্রণী তরুণ সংঘের সাবেক সভাপতি আব্দুল মালিক পোকন, সহ সভাপতি আব্দুল মালিক বাবলু, তোফায়েল আহমদ তুহিন, ক্রীড়া সম্পাদক আব্দুল কাইয়ুম রুহিন, কার্যকরী সদস্য হাবীব আহমদ প্রমুখ।

সভায় বক্তারা ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদ জানানো হয়। এ সময় গাজার মুক্তিকামী জনতার প্রতি সমর্থন জানানো হয়। সভায় বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধ করার জন্য জাতিসংঘ বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। সবার থেকে বক্তারা বাংলাদেশে ইসরাইলি পণ্য বর্জন করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৩/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit