শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

মির্জা ফখরুলের মুক্তি চেয়ে ৬৮ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন পেশার ৬৮ বিশিষ্ট ব্যক্তি। শুক্রবার এক বিবৃতিতে তারা বলেন, একটি গণতান্ত্রিক রাজনৈতিক সমাজ প্রতিষ্ঠার জন্য জাতি আজ উন্মুখ। বর্তমান প্রধানমন্ত্রী নিজেও এ বিষয়ে তার অঙ্গীকারের কথা বলেছেন। আগামী তিন মাসের মধ্যে একটি নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটি করার দাবি জোরালো হচ্ছে। ঠিক এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানকে ঝুঁকিপূর্ণ করে তোলা হয়েছে বলে নিম্ন স্বাক্ষরকারীদের কাছে প্রতীয়মান হচ্ছে। 

বিশিষ্ট ব্যক্তিরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে দৃঢ়ভাবে বিশ্বাসী বলে আমাদের কাছে প্রতীয়মান। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যাতে শান্তিপূর্ণ পথে পরিচালিত হয় তার জন্য মির্জা ফখরুলের ভূমিকা গুরুত্বপূর্ণ ও সর্বজনবিদিত। রাজনীতিতে সংঘাত পরিহার করে গণতান্ত্রিক রীতিনীতির চর্চা ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের মুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি। আমরা আশা করি অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সরকার একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করবেন।

বিবৃতিদাতাদের অন্যতম হলেন— বরেণ্য লেখক ও ভাষাসৈনিক বদরুদ্দীন উমর, অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দীন মাহমুদ, সাবেক গভর্নর অধ্যাপক ড. সালেহউদ্দীন আহমেদ, অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. মাহবুবউল্লাহ, অধ্যাপক ড. আহমেদ কামাল, অধ্যাপক ড. সাইদুর রহমান, ইমিরেটাস অধ্যাপক ড. এটিএম নূরুল আমিন, অধ্যাপক ড. সদরুল আমীন, অধ্যাপক ড. আকমল হোসেন, অধ্যাপক ড. ইউসুফ হায়দার, অধ্যাপক ড. তাজমেরি ইসলাম, ব্যাংকার নাসের বখতিয়ার, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. চৌধুরী আবরার, ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুস শাহাদাত, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, অধ্যাপক ড. মো. শামসুল আলম, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, অধ্যাপক আবুল কালাম সরকার, অধ্যাপক ড. মো. কামরুল আহসান, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. সোমা মমতাজ, অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম, ড. মাসুদুল হাসান খান (মুক্তা), ড. সাইদুর রহমান পান্নু, ড. ফজলুল হক, ড. আমজাদ হোসেন, ড. শাহেদ জামান, ড. মতিয়ার রহমান, ড. হাবিবুর রহমান, ড. মো. রেজাউল করিম।

এ ছাড়া রয়েছেন ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ড. মো. আকতার হোসেন খান, ড. মো. আবদুর রশিদ, ড. মো. ইয়ারুল কবির, ড. সাইফুদ্দিন, ড. মো. আবদুল করিম, ড. মো. সিরাজুল ইসলাম, ড. মো.  আল আমিন, ড. মো. নসরুল কাদির, ড. মো. গোলাম হাফিজ কেনেডি, দেবাশীষ পাল, ড. মো. তোজাম্মেল হোসেন, ড. মো. মতিনুর রহমান, ড. মো. ইদ্রিস আলী, ড. মো. মামুন অর রশিদ, অধ্যাপক আনিছুর রহমান, অধ্যাপক তালেবুর রহমান, ড. আবুল হাসনাত মো. শামীম, অধ্যাপক তানভীর আহসান, খান মো. মনোয়ারুল ইসলাম, ড. মো. শফিকুল ইসলাম, ড. ছবিরুল ইসলাম হাওলাদার, ড. মো. মামুনুর রশিদ, ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক জাহিদুর রহমান চৌধুরী, ড. মো. মোশাররফ হোসেন, ড. জহুর হোসেন ও ড. মাসুমা হাবিব।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৩,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit