বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥ বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ॥

মুরারিচাঁদ ছায়া জাতিসংঘের ৩ দিনব্যাপি সম্মেলন সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৪০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মুরারিচাঁদ ছায়া জাতিসংঘের ২০২৩ সালের ৩ দিনব্যাপি সম্মেলন সম্পন্ন হয়েছে। গত রবিবার সিলেট নগরীর সুবিদবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সমাপনী দিনে আলোচনা সভা ও সমাপনী সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে গত শুক্রবার মুরারিচাঁদ কলেজ অডিটোরিয়ামে ৩দিনব্যাপি এই সম্মেলনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

মুরারিচাঁদ ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৩ এর সেক্রেটারি জেনারেল মিথহাভ মাহের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর শেখ মো. নজরুল ইসলাম। সমাপনী দিনের এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি আবু তাহের মো. সুয়েব, কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র মো. নিজাম উদ্দিন, সম্মেলনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির হোসেন। উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাহিয়া তালবিয়া মিম। ৩ দিনব্যাপি সম্মেলনে সারাদেশ থেকে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit