বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥ বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ॥

ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দক্ষিণ সুরমার ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সভাপতি মোহাম্মদ আব্দুল হাফিজ (ফজলু)কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ০২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সভাপতি মোহাম্মদ আব্দুল হাফিজ (ফজলু)।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাখাল চন্দ্র রায়’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট সিটি’র প্রেসিডেন্ট রোটারিয়ান এসএ শফি, কাতার প্রবাসী আব্দুল মন্নান আখতার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপাংকর দেবনাথ, সহকারি শিক্ষিকা আফরোজা বেগম ফাতেমা, শিক্ষক আব্দুল কুদ্দুস, আরিফ রব্বানী, দুলাল হোসেন, শিহাব বক্স তোফায়েল, সুমন কুমার সিং। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তানজীর আহমদ। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শাহী তানিয়া বেগম, তামিমা বেগম, রাহিমা বেগম, সাদিয়া বেগম। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৩,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit