বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥ বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ॥

রোটারী ক্লাব অব সিলেট সিটির গভর্নরস ভিজিট

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৩৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : রোটারী ইন্টারন্যাশনাল-৩২৮২ এর জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান পিএইচএফ বি এমডি বলেছেন, বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংগঠন রোটারি টিআরএফ এর মাধ্যমে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন খাতে সেবা প্রদান করে যাচ্ছে।

বিশ্বকে পোলিও মুক্ত করার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার কাজে নিয়োজিত রয়েছে সামাজিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল। পোলিও ছাড়াও সারাবিশ্বে আর্ত মানবতার সেবায় গত ১১৬ বছর ধরে অসংখ্য কাজ করেছে রোটারি। দীর্ঘ সময়ের পরিক্রমায় রোটারীর এসব ক্লাবগুলো মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। সেই ধারা অব্যাহত রেখে জেলা গভর্নরস কর্তৃক ঘোষিত সকল মানবিক কার্যক্রম গুলোর বাস্তবায়ন করতে হবে। তিনি ক্লাব সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

তিনি বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে রোটারী ক্লাব অব সিলেট সিটির গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। রোটারী ক্লাব অব সিলেট সিটি’র প্রেসিডেন্ট রোটাঃ এস এ শফি’র সভাপতিত্বে গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী এরিয়া এডভাইজার রোটাঃ হানিফ মোহাম্মদ, এরিয়া ডিরেক্টর রোটাঃ একে এম সামসুল হক দিপু, ডেপুটি গভর্নর রোটাঃ পি পি আতিকুর রেজা চৌধুরী পিএইচএফ এমসি, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পি পি রোটাঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিপি রোটাঃ তানিয়া আহমেদ, ক্লাব সেক্রেটারি রোটাঃ মাসুক আহমদ। এর আগে জেলা গভর্নরের উপস্থিতিতে অফিসিয়াল এক্সক্লুসিভ মিটিং অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি ক্লাবের পক্ষ থেকে সিলিং ফ্যান ও শিক্ষা উপকরন বিতরন করেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৩,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit