শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

মামলা-হামলা ও গ্রেপ্তার করে আন্দোলন থামানো যাবে না: রিজভী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ Time View

ডেস্কনিউজঃ সারাদেশে মামলা, হামলা ও গ্রেপ্তার করে আন্দোলন থামানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় সারাদেশে সর্বাত্মক ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

সোমবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেছেন, নির্বাচনী মাঠ শূন্য করার প্রথম পদক্ষেপ হিসেবেই আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডাররা বিএনপির ২৮শে অক্টোবরের মহাসমাবেশে ন্যক্কারজনক হামলা চালায়। অবাধ, সুষ্ঠু নির্বাচন তাদের কাছে ঘৃণার বস্তু। তাই রাষ্ট্রশক্তিকে করায়ত্ব করে অসংখ্য মানুষকে হত্যা করে রক্তগঙ্গা বইয়ে দিয়ে হলেও তারা ক্ষমতা ধরে রাখতে চায়।

তিনি বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে গত ৪/৫ দিন থেকে শুরু হয়েছে পাইকারি হারে গ্রেপ্তার। গতকাল হরতালের দিনপর্যন্ত কয়েক হাজারে ঠেকেছে। আওয়ামী লীগ কখনোই যুক্তির শক্তিকে মানে না। অসংখ্য লাশের ওপর দিয়ে হলেও তারা ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। গত ২৮ তারিখে মহাসমাবেশ ছিলো অন্যান্য দাবির মধ্যে সুষ্ঠু নির্বাচনের দাবিসহ গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি।

সেই কারণেই সমাবেশ পণ্ড করতে রক্তাক্ত-পন্থা অবলম্বন করা হয়। একচ্ছত্র ক্ষমতা চিরদিনের জন্য আঁকড়ে রাখতে জনগণকে নির্বাক দেখতে চায়। এজন্য তারা ভাষার শক্তিকে হরণ করেছে। ভাষা তথা কথা বলার স্বাধীনতা এখন সম্পূর্ণরূপে হরণ করা হচ্ছে। দেশ এখন ক্রমান্বয়ে প্রভু ও দাসের রেখা দ্বারা বিচ্ছিন্ন। এখানে ব্যক্তির স্বয়ংসম্পূর্ণতা হওয়া সম্ভব নয়।

রিজভী বলেন, এখানে কঠোর কর্তৃত্ববাদের প্রভু শেখ হাসিনা গোটা দেশকে পরাধীন করেছে। এই পরাধীনতার শৃঙ্খল ভাঙতে জনগণ এখন দৃঢ় সংকল্পবদ্ধ। আদর্শ ও ন্যায়ের সংগ্রাম কখনো পরাজিত হয় না। চক্রান্তকারী নিষ্ঠুর আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন। গণতন্ত্রের প্রত্যাবর্তন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান আন্দোলন, মামলা, হামলা ও গ্রেপ্তার দিয়ে কখনোই থামানো যাবে না। তিনি বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে ২৩শে অক্টোবর থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত ৫ দিনে মোট গ্রেফতার করা হয়েছে ২৬৪০ জনের অধিক নেতাকর্মীকে। এছাড়া মিথ্যা মামলা হয়েছে ৪৫টি।

কিউএনবি/বিপুল/৩০.১০.২০২৩/ রাত ৮.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit