শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

টঙ্গীতে বিআরটিসির দোতলা বাসে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্কনিউজঃ টঙ্গীতে বিআরটিসির দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল সাড়ে ১০টায় টঙ্গীতে একটি বিআরটিসি দোতলা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় প্রায় অর্ধ শতাধিক পুলিশ গিয়েছে ঘটনাস্থলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল চলাকালে টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে কে বা কারা ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাস ঢাকা মেট্রো ব-১৫- ৫৩৯৮ এ আগুন দেয়।

স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে তবে বাসের কিছু অংশ পুড়ে গেছে। বাসটি যাত্রীর জন্য অপেক্ষা করছিল। কয়েকজন যাত্রী ভেতরে থাকলেও আগুন লাগার পর দ্রুত নেমে পড়েন।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কিউএনবি/বিপুল/২৯.১০.২০২৩/ দুপুর ১.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit