শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

যানবাহন শূন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ Time View

ডেস্কনিউজঃ বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানবাহন শূন্য হয়ে পড়েছে। সকাল থেকে বন্ধ রয়েছে দুরপাল্লার বাস। ঢাকার আশেপাশের এলাকা থেকে সকালে কয়েকটি বাস চলাচল করলেও বেলা বাড়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় বাসসহ অন্যন্য যানবাহন।

বেলা সোয়া ১১টার দিকে নারায়ণগঞ্জে সাইনবোর্ড এলাকায় গিয়ে দেখা গেছে, মহাসড়ক পুরোই ফাঁকা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তার এক পাশে অবস্থান নিয়েছেন।

বাসের জন্য অপেক্ষায় থাকা গাজীপুরগামী যাত্রী আসলাম সিকদার জানান, মনে করেছিলাম বাস চলব। কিন্তু এখানে এসে দেখি একবারেই ফাঁকা। হরতাল হলে আগে তো গাড়ি চলত, এবার ব্যতিক্রম মনে হচ্ছে।

আরেকজন যাত্রী ইউসুফ জানান, এবার কঠিন হরতাল হইতাসে। হেরা বলল বাস চালাইবে। কিন্তু মনে হয় ভয় পাইছে।

এদিকে সকাল থেকে নারায়ণগঞ্জ শহর ও অন্যান্য উপজেলাগুলো বিএনপি নেতাকর্মীদের দখল রয়েছে। তারা খণ্ড খণ্ড মিছিল বের করেছে। পুলিশের সাথে একাধিক স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মিছিল বের করেছে জামায়াত। মিছিল বের করার পর গণতন্ত্র মঞ্চের ব্যানার কেড়ে নিয়েছে পুলিশ।

অপরদিকে হরতাল বিরোধী মিছিল বের করেছে যুবলীগ। তাতে লোকসংখ্যা ছিল খুব কম।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, ‘বর্তমানে যে পরিস্থিতি তাতে শঙ্কা নেই তা বলতে পারি। তবে একেবারে উড়িয়ে দেয়া যায় না। ওরা বিক্ষিপ্তভাবে আক্রমণ করতে পারে।’

গোলাম মোস্তফা রাসেল বলেন, সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করে নৈরাজ্য সৃষ্টি করতে চেষ্টা করেছে।

পুলিশ নিজের কাজ করতে এগিয়ে গেলে ওরা পুলিশের ওপরও হামলা করে। পরবর্তীতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, পিকেটিং ও জ্বালাও পোড়াওয়ের সাথে সম্পৃক্ত মোট তিনজনকে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে একজন কাউন্সিলর রয়েছেন। বাকিদের পরিচয় আপাতত জানা যায়নি। পরবর্তীতে জানাতে পারব।

এসপি আরো বলেন, আমরা ধ্বংসাত্মক কার্যকালাপ কোথাও দেখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। সকালে আমাদের পুলিশের একজন সদস্য বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কিউএনবি/বিপুল/২৯.১০.২০২৩/ দুপুর ১২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit