শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

‘খালেদা জিয়ার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না হলে, শেখ হাসিনার অধীনে কীভাবে সম্ভব’

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে নেতাদের কথার লড়াই। বিভিন্ন টেলিভিশনের টকশোতে হাজির হয়ে নিজ নিজ দলের পক্ষে কথা বলে অবস্থান জানান দিচ্ছেন নেতারা। 

শুক্রবার বেসরকারি একটি টেলিভিশনে দেশের রাজনীতির সমসাময়িক ইস্যু নিয়ে টকশোর আয়োজন করা হয়। সেখানে অংশ নেন আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

টকশোর একপর্যায়ে শামীম ওসমানকে উদ্দেশে করে বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, খালেদা জিয়া বিএনপির প্রধান, তার অধীনে সুষ্ঠু নির্বাচন না হলে আজকের আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার অধীনে কীভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব। 

পরে শামীম ওসমান বিএনপির নেতা আব্দুস সালামের কাছে প্রশ্ন ছুড়ে দেন— আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার শুনবে না; বিএনপি তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না। এর মধ্যেখানে কীভাবে সমাধান হতে পারে? 

জবাবে আব্দুস সালাম বলেন, সমাধান তো সেটাই যে, শেখ হাসিনা বলুক— ক্ষমতায় থেকে নির্বাচন করব না। এ নিয়ে আলোচনা করব। এটা তো কোনো কঠিন বিষয় না।  

সালাম বলেন, বিএনপি তো শুধু এবারের নির্বাচনের জন্য তত্ত্বাবধায়কের কথা বলছে না। বিএনপি বলছে, কোনো রাজনৈতিক দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন, প্রশাসন নিরপেক্ষ থাকতে পারে না। সেই কারণে নির্দলীয় সরকার দরকার। এটা শুধু এবারের জন্য নয়, সবসময়ের জন্য। এখন দুদলের মধ্যে আলোচনা হবে নির্দলীয় সরকার কে হবে— কীভাবে হবে ও কারা হবে। 

আমি মনে করি, আলোচনা করেই সমাধানে যাওয়া উচিত। আওয়ামী লীগ ছোটখাটো দল না, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ককে ভয় পাবে কেন? 

এর পরিপ্রেক্ষিতে শামীম ওসমান বলেন, আওয়ামী লীগ ভয় পাবে কেন? ভয় পাচ্ছে না। এর পর বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনা হতে পারে।  তা হলে আলোচনা বন্ধ করার জন্যই কি বিএনপি সংসদ সদস্যরা পার্লামেন্ট থেকে বের হয়ে গেল? 

আওয়ামী লীগের এ সংসদ সদস্য আরও বলেন, পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে ? ২০০১-এ তত্ত্বাবধায়ক কনসেপ্টটা নষ্ট করে দিয়েছে। 

এর জবাবে বিএনপি নেতা বলেন, তা হলে আওয়ামী লীগ সরকার কেন তত্ত্বাবধায়ক আনল? তা হলে বলতে হয়— আওয়ামী লীগ বিরোধী দলে ছিল বলে তত্ত্বাবধায়ক প্রয়োজন ছিল, এখন সরকার আছে এ জন্য তত্ত্বাবধায়ক প্রয়োজন নেই।  

শামীম ওসমান বলেন, আওয়ামী লীগ তত্ত্ববধায়ক এনে ভুল করেছে। 

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit