বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৯০ Time View

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন আশুলিয়ার একাধিক স্থানে অভিযান পরিচালনা করে, ক্লথিং কেয়ার লন্ডি নামে একটি কারখানাসহ প্রায় তিন শতাধিক আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার চারাবাগ, দুর্গাপুর ও আশুলিয়া আলম মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৬০ জন উচ্ছেদ কর্মী অংশগ্রহণ করে 

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, আশুলিয়ার ওই এলাকায় নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে কারখানাসহ আবাসিক সংযোগ স্থাপন করা হয়েছিল। তিতাস গ্যাস কর্তৃপক্ষ খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুটি প্রধান পয়েন্টসহ প্রায় ১ কিলোমিটার পাইপ লাইন উচ্ছেদ করা হয়। জব্দ করা হয় তিন শতাধিক বার্নার ও প্রায় ৩০০ মিটার পাইপ।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন। তিনি বলেন, আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় আশুলিয়ার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক আনিসুজ্জামান, সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক মো. আব্দুল মান্নান ও সহকারী ব্যবস্থাপক মো. সাকিব বিন আব্দুল হান্নানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit