শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

পাহাড়ের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই- এমপি দীপংকর

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৪২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির  সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, শেখ হাসিনা ছাড়া এদেশের উন্নয়ন সম্ভব  নয়। শেখ হাসিনার বলিষ্ট নের্তৃত্বের কারনে দেশ আজ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক সুরক্ষা কর্মসুচীর আওতায় গ্রামীণ পর্যায়ে হাজার হাজার জনগণ উপকৃত হচ্ছে। দীপংকর তালুকদার বলেন, প্রধানমন্ত্রী সবসময় চায় জনগণ যাতে ভালো থাকে । তাই তিনি জনগনের উন্নয়নের কথা চিন্তা করে প্রকল্প গ্রহন করে থাকেন। জনগনের এসব উন্নয়ন করতে গিয়ে প্রতিটি সেক্টরে ভত্যুকি দিয়ে তিনি জনগণকে সুখে রেখেছেন।

দীপংকর তালুকদার এমপি আরো বলেন প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারনে দেশের আনাচে কানাচেসহ পার্বত্য এলাকায় অভাবনীয় উন্নয়ন হয়েছে। প্রতিটি এলাকায় , বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা,দুগ্ধ ভাতা সহ জনগণ বিভিন্ন ভাতা পাচ্ছেন। যাদের ঘর নেই তাদেরকে ঘর তেরী করে দেওয়া হয়েছে। তাই উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী ও এসব উন্নয়ন কমকান্ডের সুফল আরো গভীরে পৌছে দেয়ার জন্য আগামীতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

তিনি সোমবার (১৬  অক্টোবর) বিকেলে কাউখালী উপজেলা পরিষদ মাঠে সরকারের সামাজিক নিরাপত্তা কমসূচীর আওতায় সুফলভোগীদের নিয়ে উন্নয়ন সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

রাঙ্গামাটি  পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুস্টিত উন্নয়ন সমাবেশ ও আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া, কাউখালী উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা,অংপ্রু মারমা, কাউখালী থানার ওসি পারভেজ আলী,কাউখালী উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক এরশাদ সরকার,বিআরডিবির চেয়ারম্যান বেলাল উদ্দিন,কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা,ঘাগড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন,বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী,ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা। উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন বিমল চাকমা,সুনীতি চাকমা প্রমুখ।

মতবিনিময় সভায় কাউখালী  উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীসহ প্রায় ৭ হাজার সাধারণ জনগণ  এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের  বিপুল সংখ্যক নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

কাউখালী  উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীর মধ্যে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কমসূচীর আওতায় ৫৫৩৫ জন,মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ১৫৬০ জন,প্রাথমিক শিক্ষা উপবৃত্তির আওতায় প্রায় ৫০০০জন, টিসিবির আওতায় প্রায় ৯০০০ জন, আশ্রয়নের আওতায় ২০০জন, খাদ্য বান্ধব কমসূচীর আওতায় প্রায় ২০০০জন সুবিধাভোগী বিভিন্ন সুবিধা গ্রহন করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit