রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

নরসিংদীতে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আলী হোসেন শিশির এর জনসংযোগ 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী সদর-১ আসন থেকে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী মোঃ আলী হোসেন শিশির (সিআইপি) বর্তমান আওয়ামীলীগ সরকারের মেগা প্রকল্পসহ নানামুখী উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে জনসংযোগ করেছেন নির্বাচনী এলাকায়।

আজ (১৪ অক্টোবর) শনিবার দিন ব্যাপী নরসিংদী সদর -১ আসন নির্বাচনী এলাকা নরসিংদী শহর, সিলমান্দী, মহিষাশুরা, করিমপুর ও নজরপুর ইউনিয়নে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নরসিংদী সদর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আলী হোসেন শিশির(সিআইপি)।

মাধবদী থেকে শুরু হয়ে শেখেরচর, পাঁচদোনা, শাহেপ্রতাব, নরসিংদী নতুন বাসস্ট্যান্ড, নরসিংদী পৌরসভা মোড় হয়ে সাটিরপাড়ার ভিতর দিয়ে নাগরিয়াকান্দা শেখ হাসিনা সেতু হয়ে নজরপুর ও করিমপুর ইউনিয়নে প্রায় হাজারো নেতা কর্মী নিয়ে এ গণসংযোগ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামালীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা নুরে আলম, নুরালাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, নরসিংদী জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজিব মিয়া, মাধবদী থানা শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, সহ সভাপতি সেলিম মিয়া, মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা অপূর্ব, মাধবদী পৌরসভা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/রাত ১০:১২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit