শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

দেশে কোনো আদালত নেই, সব আওয়ামী লীগের কার্যালয়: রিজভী

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : শনিবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে শিক্ষক-কর্মচারী সমাবেশে অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্ষমতাসীনরা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় বাধা দিচ্ছে। সরকারকে ক্ষমতা থেকে সরানো ছাড়া বিএনপির আর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।

সরকার জানুয়ারিতে পাতানো নির্বাচন করার পাঁয়তারা করছে অভিযোগ তুলে নেতাকর্মীদের রাজপথ দখলে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। চলমান আন্দোলনে বাধা দিলে দাঁতভাঙা জবাব দেয়ারও হুঁশিয়ারি দেন তারা। বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করে কারাগারে বন্দি করা হচ্ছে দাবি করে রিজভী বলেন, ‘দেশে কোনো আদালত নেই, সব আওয়ামী লীগের কার্যালয়, গোপালগঞ্জের কার্যালয় হয়ে গেছে।’

প্রধানমন্ত্রীর সাইক্রিয়াটিস্টের শরণাপন্ন হওয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) বক্তব্য শুনে স্পষ্ট মনে হয় তিনি মস্তিষ্কের জটিলতায় ভুগছেন।’এদিকে সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া বিএনপির কোনো বিকল্প নেই মন্তব্য করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আন্দোলনে বাধা দিলে এবার লড়াই বাধবে।

বিএনপির নেতারা নন, ক্ষমতাসীন দলের মন্ত্রী থেকে শুরু করে শীর্ষ নেত্রীই মিথ্যাচার করে যাচ্ছেন মন্তব্য করে বিএনপির এই নেতা দাবি করেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে দেশে দুর্ভিক্ষ হবে। তাই ‘পাতানো নির্বাচন’ ঠেকাতে নেতাকর্মীদের রাজপথে নেমে আসার নির্দেশ দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit