শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

রাঙামাটির বনরূপায় এপিবিএন’র অভিযানে ৩৯ জুয়ারি আটক

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরের প্রধান বানিজ্যিক এলাকা বনরূপার আলিফ মার্কেট এর নিচে দীর্ঘদিন ধরে চলে আসা জুয়ার আসরে হানাদিয়ে জুয়া খেলারত অবস্থায় ৩৯ জন জুয়ারীকে হাতেনাতে আটক করেছে এপিবিএন-১ রাঙামাটি কর্তৃপক্ষ। রাঙামাটি এপিবিএন-১ এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত ১১ টার সময় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নগদ ৪৮ হাজার ৯৬০ টাকাসহ বিপুল পরিমাণ জুয়ার সামগ্রী জব্দ করা হয়। এসময় সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল বাতেন খাঁন, মোঃ রকিব-উল হোসেন, এসআই শ্রী তপন নাথ, মোঃ সাখাওয়াত ইমতিয়াজসহ সঙ্গীয় ফোর্সগণ উক্ত অভিযানে অংশগ্রহণ করেন।

এপিবিএন এর সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানিয়েছেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি যে, বনরূপার আলিফ মার্কেটে নিয়মিতই মাদকসেবনসহ জুয়ার আসর পরিচালিত হয়ে আসছে। বিষয়টি তদন্তকালীন সত্যতা পেয়ে আমরা রাঙামাটি এপিবিএন-১ এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে উক্ত জুয়ার আসরে অভিযান পরিচালনা করি। সেখানে জুয়া খেলারত অবস্থায় ৩৯ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হই। এসময় ঘটনাস্থল থেকে নগদ টাকাসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের রাঙামাটি কোতয়ালী থানায় হস্তান্তর করি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরেই রাঙামাটির অন্যতম প্রধান বানিজ্যিক এলাকা বনরূপা বাজারের আলিফ মার্কেটের নীচতলায় এই জুয়ার আসরটি পরিচালিত হয়ে আসছে এবং এতে প্রতিদিনই বিভিন্ন সরকারী-বেসরকারি কর্মকর্তা-কর্মচারি থেকে শুরু করে রাজনৈতিক, অটোরিক্সা সমিতির নেতা, শ্রমিক নেতাসহ স্থানীয় দোকানদারদের অংশগ্রহণে জুয়ার আসর বসতো। আটককৃত জুয়ারিরা জানিয়েছে, প্রতিদিন এই জুয়ার আসরে গড়ে ১০ লাখ টাকার লেনদেন চলতো। রাজধানী ঢাকার উত্তরার বাসিন্দা আমিন নামের জনৈক এক জুয়ারি যুবক উক্ত ক্লাবঘরটি ভাড়ায় নিয়ে এই জুয়ার আসর পরিচালনা করতে বলে জানাগেছে। দীর্ঘদিন পরে রাঙামাটি শহরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-১ কর্তৃক এই ধরনের অভিযান পরিচালিত হওয়ায় উপস্থিত কয়েকশো উৎসুক জনতা এপিবিএন পুলিশকে সাধুবাদও জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit