বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নতুন ভূমিকায় দিল্লিতে ফিরলেন অমিত মিশ্র উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক

ট্রেলারেই বাজিমাত করল ‘রক্তবীজ’

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ Time View

বিনোদন ডেস্ক : ‘রক্তবীজ’ নিয়ে আলোচনা ছিল বহুদিন ধরেই। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি ঘিরে ইতিমধ্যে ভক্তদের মাঝে তুমুল প্রত্যাশা দেখা যাচ্ছে। আর ট্রেলার মুক্তির পর সেই প্রত্যাশার পারদ যেন বহুগুণে বেড়ে গেছে। বেশ সাড়া ফেলে দিয়েছে ‘রক্তবীজ’-এর ট্রেলার। 

১৯ অক্টোবর ছবিটির মুক্তি সামনে রেখে ট্রেলার প্রকাশের পর সামাজিক মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’ টুইটারের ট্রেন্ডিং তালিকায় তিন নম্বর জায়গাটি দখলে নিয়েছে। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়দের দেখে মুগ্ধ অনুরাগীরা।

সুপারহিট জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ আবার একটা হিট দিতে তৈরি, তা ‘রক্তবীজ’-এর টিজারেই বোঝা গিয়েছিল। এবার ট্রেলার মুক্তি পেতেই সেই উত্তেজনায় যেন বারুদ পড়ল। সামাজিক মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে দুই মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওটি।

তরণ আদর্শ, রমেশ বালার মতো চলচ্চিত্র বিশেষজ্ঞরাও তা শেয়ার করেছেন। আর তাতেই ট্রেন্ডিং তালিকায় ওপরের সারিতে পৌঁছে গেছে বাংলার সিনেমা ‘রক্তবীজ’। ২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘রক্তবীজ’।

‘রক্তবীজ’-এর ট্রেলারে যেখানে বাঙালি রাষ্ট্রপতি হিসেবে দেখা গেছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী পুলিশ অফিসার। অনসূয়া মজুমদারকে দেখা যাচ্ছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের দিদি হিসেবে। আরও অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল, দেবলীনা কুমার। 

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit