শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

শাকিরার বিরুদ্ধে আবারও কর ফাঁকির অভিযোগ আনল স্পেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্প্যানিশ প্রসিকিউটররা পপ তারকা শাকিরার বিরুদ্ধে তার ২০১৮ সালের আয়ের ওপর ৭১ লাখ ডলার কর দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছেন। গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ এ কথা জানায়। কলম্বিয়ার গায়িকার বিরুদ্ধে এটি স্পেনে আনীত সর্বসাম্প্রতিক আর্থিক অভিযোগ।

বার্সেলোনার প্রসিকিউটররা এক বিবৃতিতে বলেছেন, কর পরিশোধ এড়াতে শাকিরা করমুক্ত জায়গায় অবস্থিত একটি অফশোর কোম্পানি ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। তাকে অভিযোগের বিষয়ে মায়ামিতে অবহিত করা হয়েছে। সেখানে তিনি বসবাস করেন।

২০ নভেম্বর বার্সেলোনায় একটি পৃথক মামলায় শাকিরার বিচার হওয়ার কথা আছে। এটি তিনি ২০১২-১৪ সালের মধ্যে কোথায় থাকতেন তার ওপর নির্ভর করে। সেই ক্ষেত্রে প্রসিকিউটররা অভিযোগ করেন, শাকিরা এক কোটি ৫৪ লাখ ডলার কর দিতে ব্যর্থ হয়েছেন।

বার্সেলোনার প্রসিকিউটররা অভিযোগ করেন, এই গ্র্যামী জয়ী ২০১২-১৪ সময়ের অর্ধেকের বেশি সময় স্পেনে কাটিয়েছেন। তাই তার আনুষ্ঠানিক বাসভবন বাহামাতে থাকা সত্ত্বেও তার স্পেনে কর দেওয়া উচিত ছিল। পূর্বে শাকিরার বিষয়গুলো নিয়ে কাজ করা জনসংযোগ সংস্থা লোরেন্তে ই কুয়েনকা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গত জুলাইয়ে সংস্থাটি বলেছিল, শিল্পী সর্বদা আইন অনুযায়ী এবং তার আর্থিক উপদেষ্টাদের পরামর্শে কাজ করেছেন।

কিউএনবি/অনিমা/২৮.০৯.২০২৩/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit