শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

নামাজে গিয়ে হামলায় বৃদ্ধ নিহত, সন্দেহভাজন ছেলে আটক

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মো. আক্তার মিয়া (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। অভিযোগের তীর  মানসিক প্রতিবন্ধী ছেলে সাইফুল ইসলামের বিরুদ্ধে, যিনি তাকে বাবা বলে ডাকতেন না। পুলিশ সন্দেহভাকন হিসেবে সাইফুলকে আটক করে থানায় নিয়ে গেছে।বুধবার ২৭ সেপ্টেম্বর ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব পাশে সড়কে এই ঘটনা ঘটে। নিহত আক্তার মিয়া ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে। ময়না তদন্তের জন্য তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে যান আক্তার মিয়া। এর কিছুক্ষণ পর সড়কে আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আক্তার মিয়াকে মৃত ঘোষণা করেন। 
তিনি আরও জানান, এই ঘটনায় পরিবারের বক্তব্য অনুযায়ী সন্দেহভাজন হিসেবে আক্তার মিয়ার ছেলে সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। সাইফুল একজন মানসিক প্রতিবন্ধী এবং সে বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন। তার বাবার সাথে সম্পর্ক ভাল ছিল না বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। এমনকি বাবাকে বাবা বলেও ডাকতেন না দীর্ঘদিন ধরে।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit