স্পোর্টস ডেস্ক : আগামীকাল শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে আজ ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো সিরিজের ট্রফি। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শাই হোপ।
এদিকে আলোকচিত্রীদের ডাকে হাসিমুখে পোজ দেন মিরাজ ও হোপ। সংবাদমাধ্যমের ক্যামেরার ঝলকে জমে ওঠে লালবাগ কেল্লা প্রাঙ্গণ। এত আয়োজন যে সিরিজকে ঘিরে, সে ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল শনিবার। বাংলাদেশ সময় ১টা ৩০ মিনিটে মাঠে গড়াবে এই ম্যাচ। তিন ম্যাচের এই সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২১ ও ২৩ অক্টোবর।
কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/দুপুর ২:৩০