বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হচ্ছে।  সিলেটে শনিবার ৭৯ মিলিমিটার বৃষ্টি হয়। এদিকে কিশোরগঞ্জের নিকলীসহ কয়েক জেলায় ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে। মাসের বাকি দিনগুলোতেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য দেয় সংস্থাটি। 

এতে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, এখন যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, এটা বর্ষা আসার পূর্ব মুহূর্তে হয়ে থাকে। এর সঙ্গে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো থাকে। এছাড়া আগামী সপ্তাহ থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৬,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit