বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার

সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৫৩ Time View

বিনোদন ডেস্ক : সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমাটি আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে। এ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। সম্প্রতি প্রকাশিত হল ছবিটির ট্রেলার।  

শুক্রবার (১৩ মার্চ) রাতে ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। এটি প্রকাশের পর তা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে বহুগুণ, যেখানে রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে তৈরি এক অন্ধকার জগতের আভাস মিলেছে।

ট্রেলারের কিছু দৃশ্যে কোথাও ভয়, কোথাও তাড়া, আবার কোথাও অদ্ভুত এক রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। নায়কের বিপরীতে রয়েছেন প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় অভিনয় করা কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

ছবিতে সিয়ামের চরিত্রটি ঘিরে দর্শকের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করছে।  ট্রেলারে চরিত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক অদ্ভুত দ্বন্দ্ব, যেখানে মানবিকতা আর ভয়াবহতার মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে আছে গল্পটি। অন্যদিকে রহস্যময়তা ও আবেগের মিশেলে নায়িকা সুস্মিতা চ্যাটার্জির ভিন্নধর্মী এক চরিত্রের আভাস পাওয়া গেছে। তবে জল্পনা তৈরি হয়েছে ‘রাক্ষস’-এর ভিলেন চরিত্রটি নিয়ে। 

ট্রেলারের শেষ দিকে কয়েক সেকেন্ডের জন্য পর্দায় দেখা যায় টাক মাথা, শরীরজুড়ে ট্যাটু করা এক ভয়ংকর ভিলেনকে। তার ইশারা, হাঁটার ভঙ্গি আর উপস্থিতিই যেন পুরো ট্রেলারের আবহকে আরও ভয়ংকর করে তোলে। কিন্তু কে এই অভিনেতা— সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নেটিজেনদের মনে।

নির্মাতারা এখনো এ বিষয়ে মুখ না খুললেও চমকপ্রদ খবর হল, রহস্যময় সেই ভিলেন আর কেউ নন সিয়াম আহমেদ নিজেই। একাধিক ঘনিষ্ট সূত্রের বরাতে জানা যায়, প্রস্থেটিক মেকআপ দিয়ে একদমই অন্যরকমভাবে পর্দায় হাজির করা হচ্ছে এই অভিনেতাকে। জানা গেছে, ছবিটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। 

অর্থাৎ গল্পের নায়কও সিয়াম, মূল খলনায়কও সিয়াম।  ট্রেলারের শেষের দিকে রহস্যময় ভিলেন চরিত্রটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। এখন দেখার পালা— বড় পর্দায় সেই ‘রাক্ষস’ দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন। উল্লেখ্য, মেহেদী হাসান হৃদয় পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমায় ‘জিল্লু’খ্যাত ওপার বাংলার অভিনেতা শ্যাম ভট্টাচার্য্যকেও দেখা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৬,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit