রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

নরসিংদীর সব থানায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার থাকবে

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ, স্টাফ রিপোর্টার : নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম, বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন বলেই আজ আমরা এই পর্যায়ে এসেছি। তাই বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে নরসিংদীর থানা গুলোতে মুক্তিযোদ্ধাদের জন্য একটি সংরক্ষিত চেয়ার থাকবে। মাধবদী থানায় আজ থেকে মুক্তিযোদ্ধাদের জন্য একটি সংরক্ষিত চেয়ার থাকবে। পর্যায়ক্রমে নরসিংদীর সব থানায় সংরক্ষিত চেয়ার দেয়া হবে।

তিনি সোমবার বিকালে মাধবদীতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন। এসয় পুলিশ সুপার আরও বলেন, জেলার থানাগুলোর কোন সোর্স থাকবে না, যদি কোন ব্যক্তি পুলিশের সোর্স পরিচয় দেয়, তাকে পুলিশের হাতে তুলে দেয়ার আহবান জানান তিনি। তিনি জানান, যদি কোন মানুষ এসপির সাথে কথা বলতে চান, আমার দরজা সবসময় খোলা আছে। তবে কোন মিটিং, সভা থাকলে একটু সময় দেবেন, আমি আপনাদের কথা শুনতে আগ্রহী।

পুলিশ সুপার জানান, প্রতিটি থানায় কিশোর গ্যাং সহ সব ধরনের অপরাধীদের তালিকা হচ্ছে। মাদক ও সন্ত্রাস মুক্ত নরসিংদী জেলা গড়ার জন্য সকলের প্রতি পুলিশকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন মিলনায়তনে মাধবদী থানার উদ্যোগে এ সভায় আরো বক্তব্য রাখেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সেক্টর কমান্ডার ফোরাম ‘৭১ নরসিংদীর সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি বাবু প্রবীর কুমার সাহা, রমনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি নিজাম উদ্দিন ভূঁইয়া লিটন প্রমূখ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নরসিংদীর সব থানায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার থাকবে মোঃ সালাহউদ্দিন আহমেদ, স্টাফ রিপোর্টার: নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম, বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন বলেই আজ আমরা এই পর্যায়ে এসেছি। তাই বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে নরসিংদীর থানা গুলোতে মুক্তিযোদ্ধাদের জন্য একটি সংরক্ষিত চেয়ার থাকবে। মাধবদী থানায় আজ থেকে মুক্তিযোদ্ধাদের জন্য একটি সংরক্ষিত চেয়ার থাকবে। পর্যায়ক্রমে নরসিংদীর সব থানায় সংরক্ষিত চেয়ার দেয়া হবে।

তিনি সোমবার বিকালে মাধবদীতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন। এসয় পুলিশ সুপার আরও বলেন, জেলার থানাগুলোর কোন সোর্স থাকবে না, যদি কোন ব্যক্তি পুলিশের সোর্স পরিচয় দেয়, তাকে পুলিশের হাতে তুলে দেয়ার আহবান জানান তিনি। তিনি জানান, যদি কোন মানুষ এসপির সাথে কথা বলতে চান, আমার দরজা সবসময় খোলা আছে। তবে কোন মিটিং, সভা থাকলে একটু সময় দেবেন, আমি আপনাদের কথা শুনতে আগ্রহী।

পুলিশ সুপার জানান, প্রতিটি থানায় কিশোর গ্যাং সহ সব ধরনের অপরাধীদের তালিকা হচ্ছে। মাদক ও সন্ত্রাস মুক্ত নরসিংদী জেলা গড়ার জন্য সকলের প্রতি পুলিশকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন মিলনায়তনে মাধবদী থানার উদ্যোগে এ সভায় আরো বক্তব্য রাখেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সেক্টর কমান্ডার ফোরাম ‘৭১ নরসিংদীর সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি বাবু প্রবীর কুমার সাহা, রমনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি নিজাম উদ্দিন ভূঁইয়া লিটন প্রমূখ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit