শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ঢাবির প্রশাসনিক কার্যক্রম কে এগিয়ে নিতে সব অফিসে থাকবে”সিটিজেন চার্টার” 

জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৩ Time View

জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কে এগিয়ে নিতে আজ থেকে এক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছিল সিটিজেন চার্টার (নাগরিক সুযোগ-সুবিধা সনদ)।  সিটিজেনস চার্টারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নাগরিক, প্রাতিষ্ঠানিক এবং অভ্যন্তরীণ সেবা  বর্ণিত রয়েছে। নাগরিক সেবাকে আরও গতিশীল করার জন্য এবার থেকে প্রতিটি বিভাগ, ইনস্টিটিউট, হল ও হোস্টেলে সিটিজেন চার্টার চালু করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা সহজেই বিশ্ববিদ্যালয়ের সকল সেবার তথ্য পাবে এবং সেবার নেয়ার ক্ষেত্রে তাদের ভোগান্তি লাঘব হবে।

আজ ১৯ সেপ্টেম্বর (২০২৩)  মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের ( Stakeholder) অংশগ্রহণে সভা” শীর্ষক এক আলোচনা সভায় আলোচকরা এই কথা জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, আলোচক ছিলেন ডেপুটি রেজিস্ট্রার রাজিব মাহমুদ সামিম পারভেজ। এতে সকল বিভাগ, ইনস্টিটিউট, হল, হোস্টেল ও সেন্টারের একজন করে প্রতিনিধি (অফিসার/কর্মচারী) উপস্থিত ছিলেন। 

শিক্ষার্থীদের আবেদন খুজে পাওয়ার বিষয়ক এক প্রশ্নের জবাবে ডেপুটি রেজিস্ট্রার রাজিব মাহমুদ সামিম পারভেজ বলেন,” বিশ্ববিদ্যালয়ে ই-নথি বাস্তবায়ন হলে এই সমস্যা সমাধান হয়ে যাবে। ফলে শিক্ষার্থীরা জানতে পারবে কোথায় তার আবেদন রয়েছে। তথ্য প্রাপ্তি বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, হল হোস্টেল ও অফিসে তথ্য অধিকার আইন প্রেরণ করা হয়েছে। তথ্য প্রাপ্তির ক্ষেত্রে কোন সাংবাদিক তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন করলে তা আইন অনুযায়ী প্রাপ্ত হবেন। তথ্য প্রাপ্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক তথ্য অধিকার কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন। 

অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার বলেন, “কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক সময়ে অফিসে আসতে হবে ও অফিস ত্যাগ করতে হবে। সঠিক সময়ে সঠিক কাজটি করলেই বিশ্ববিদ্যালয়ের সেবার মান উন্নয়ন হবে।বিশ্ববিদ্যালয়ের সেবার মান উন্নয়নের জন্য আমরা বদ্ধ পরিকর।  সকলকে সেবা গ্রহীতার সাথে সদাচরণ এবং দ্রুততার সহিত সেবা প্রদানের জন্য অনুরোধ করেন তিনি।

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit