বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে মৌলিক গবেষণা পদ্ধতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস টাইগারদের পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ানরা দৈনিক ‘ভোরের দর্পণে’ সংবাদ প্রকাশের পর কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; জরিমানা ২ লাখ বিশ্বনেতারা কে কত ঘণ্টা ঘুমান? স্মিথের নটআউট সিদ্ধান্তে নতুন করে বিতর্কে স্নিকোমিটার, কী এটি? হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণ, ইরানের শক্ত অবস্থান মেনে নিচ্ছে জিসিসি? ট্রাম্পকে ‘ভুয়া গোয়েন্দা তথ্য’ থেকে সতর্ক থাকতে বলল ইরান

গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়ার অবদান চিরস্মরণীয়: এনসিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো যৌথ বার্তায় এই শোক জানানো হয়। বিবৃতিতে এনসিপি নেতারা বলেন, আজ (মঙ্গলবার) সকাল ৮টায় বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন প্রজ্ঞাবান ও সাহসী অভিভাবককে হারাল। তার মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

নেতারা মরহুমার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করে বলেন, বেগম খালেদা জিয়া তার জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং গণতন্ত্র রক্ষার এক অবিচল শক্তি হিসেবে নেতৃত্ব দিয়েছেন। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ, দমন ও ষড়যন্ত্রের মোকাবিলা করেও তিনি কখনও নিজের আদর্শ, দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারের প্রশ্নে আপস করেননি। তার সাহস ও দৃঢ়তা বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। তার এই সংগ্রাম দেশবাসীর জন্য গণতন্ত্রের প্রতি অটল থাকার বড় অনুপ্রেরণা। এনসিপি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, রাজনৈতিক অনুসারী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit