বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো

অক্টোবরের মধ্যে সরকারের বিদায়: দুদু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এই সরকারকে বিদায় নিতে হবে। সরকার বিদায় নিলে দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠিত হবে ভালো নির্বাচন। সেই নির্বাচনে কারা ক্ষমতায় আসবে সেটি আওয়ামী লীগ ও এর সহযোগীরা জানে।

তিনি বলেন, বর্তমান সরকার গায়ের জোরে, বন্দুকের জোরে দেশ দখল করে নিয়েছে। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের যে নির্বাচনের কথা তারা (সরকার) বলে, এগুলো কোনও নির্বাচন হয়নি। এসব নির্বাচনের কথা যাতে না বলা যায়, সেজন্য সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। এই আইন মানুষের মুখকে বন্ধ করার জন্য।

গণতন্ত্রের মুখোশধারীরা দেশকে দখল করে নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন-আদালত, শিক্ষাঙ্গন দখল করেছে সরকার। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এরশাদের হাত থেকে দেশকে দখলমুক্ত করা হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু আবার গণতন্ত্রের মুখোশধারীরা শেখ হাসিনাকে সামনে এনে দেশকে দখল করে নিয়েছে।’

দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও ছিলেন- সাবেক সংসদ সদস্য আসিফা আশরাফি পাপিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সংসদ সদস্য নূর আফরোজ জ্যোতি প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit