বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো

চেয়ারম্যানের নামের পাশে লেখা ‘ভোট চোর’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

ডেস্কনিউজঃ জাতীয় তথ্য বাতায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ আলীর নামের পাশে ‘ভোট চোর’ শব্দ লেখা ছিল। এ সংক্রান্ত একটি পোস্ট শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে শনিবার (১৬ সেপ্টেম্বর) ‘ভোট চোর’ শব্দটি মুছে ফেলা হয় তথ্য বাতায়ন থেকে।

গুরুত্বপূর্ণ সরকারি পোর্টালে একজন জনপ্রতিনিধির নামের পাশে এই শব্দ লেখা থাকায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। অনেকে বিষয়টি নিয়ে হাস্যরসেও মেতেছেন।

জানা গেছে, স্থানীয় এক তথ্যপ্রত্যাশী জাতীয় তথ্য বাতায়নে উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের অপশনে প্রবেশ করলে পরিষদের চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ শব্দটি দেখতে পান। পরে তিনি নিজ ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়। এক পর্যায়ে বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়লে চেয়ারম্যানের নামের সঙ্গে যুক্ত ‘ভোট চোর’ লেখাটি মুছে ফেলা হয়।

বাতায়ন ঘেঁটে দেখা গেছে, গত শনিবার সবশেষ দুপুর ১টা ৫৭ মিনিটের দিকে তথ্য হালনাগাদ করা হয়েছে। পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুককে এর জন্য দায়ী করেছেন ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুক জাতীয় তথ্য বাতায়নের বিষয়টি দেখভাল করেন। এর পাসওয়ার্ড একমাত্র তার কাছেই রয়েছে। আর রাজনীতি ও বিভিন্ন বিষয় নিয়ে উদ্যোক্তার সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়েছে। আমাকে সামাজিকভাবে হেয় করতেই উদ্যোক্তা ফারুক এ কাজটি করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন বলে জানান এই ইউপি চেয়ারম্যান।

ওয়েবসাইটটি হ্যাক করে হ্যাকাররা এ কাণ্ড করেছে বলে দাবি অভিযুক্ত ওমর ফারুকের। তিনি বলেন, একটি চক্র ওয়েবসাইটটি হ্যাক করে এ কাজটি করেছে। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি জানার পরপরই সাইট থেকে শব্দটি মুছে ফেলা হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক ও আপত্তিকর।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, বিষয়টি ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/বিপুল/ ১৭.০৩.২০২৩/ সন্ধ্যা ৬.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit