শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

খাগড়াছড়ি পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : উন্নয়নের যে সুবাতাস সোনার বাংলার উপর বয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায়  বাংলাদেশকে মৎস্য সম্পদে সমৃদ্ধ  করার লক্ষ্যে জেলা পুলিশ খাগড়াছড়ির উদ্যােগে পুলিশ লাইন্স পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৩সেপ্টেম্বর ২০২৩ ইং) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের পুকুরে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সৌজন্যে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসুচিতে সভাপতিত্ব করেন  খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তাধর, পিপিএম(বার)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ  চেয়ারম্যান  মংসুইপ্রু চৌধুরী অপু।

খাগড়াছড়ি পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তাধর, পিপিএম(বার) ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ  চেয়ারম্যান  মংসুইপ্রু চৌধুরী অপু। এসময়  খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তফিকুল আলম, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা  মোঃ আরিফ হোসেন,সহকারী পুলিশ সুপার(এস এ এফ)   সৈয়দ মুমিদ রায়হান ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  সুদৃষ্টি চাকমা,  সহ বিভিন্ন পদবীর অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন 

এই সময় খাগড়াছড়ি পুলিশ লাইন্সের এর দুটি পুকুরে  রুই,কাতল,মৃগেল, সাদা বাউস,কালা বাউস সহ বিভিন্ন দেশীয় জাতের  মাছের পোনা  অবমুক্ত করা হয়। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তাধর, পিপিএম(বার) বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি জায়গাও যেন খালি না থাকে। যেখানে কৃষিকাজ সম্ভব কৃষি কাজ হবে, পতিত জমিতে শাকসবজি চাষ করতে হবে। খালি জলাশয়ে মাছ চাষ করতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে বাস্তবায়ন করার লক্ষে জেলা পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit