সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জনই ফেরিওয়ালা ব্যাচভিত্তিক গ্রুপিং, ‘ট্যাগিং’ আর ফেসবুক অপপ্রচার : ভুল সিদ্ধান্তে পুলিশ প্রশাসনে অসন্তোষ জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান

আফ্রিদি-রউফদের থেকে ভারতকে সতর্ক থাকতে বললেন বাবর

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান এবং ভারতের মধ্যে এশিয়া কাপের বহুল প্রত্যাশিত ম্যাচের আগে অধিনায়ক বাবর আজম তার দলের বোলিং আক্রমণ সম্পর্কে প্রতিপক্ষদের সতর্ক করে দিয়েছেন।

সুপার ফোরের ম্যাচে কাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বিরা। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাবর বলেছেন, ‘ফাস্ট বোলাররাই ম্যাচ এবং টুর্নামেন্ট জেতে, আমি বিশ্বাস করি।’ পাকিস্তান অধিনায়ক বলেন, তিনি তার পেসারদের নিয়ে গর্বিত। পাকিস্তানের সাফল্যের রহস্য হলো, তারা একে অপরকে বিশ্বাস করেন এবং নিজেদেরকে ওপর আত্মবিশ্বাস।

ভারতের চেয়ে তারা এগিয়ে আছেন বলে উল্লেখ করেন বাবর আজম, আর সেটা হলো শ্রীলঙ্কায় গত কিছুদিন ধরে ক্রিকেট খেলছেন, ‘‘আমরা যেহেতু এখানে টানা ক্রিকেট খেলেছি, তাই আপনি বলতেই পারেন আমরা এগিয়ে বা আমরাই সুবিধা পাব। টেস্ট সিরিজ, লঙ্কান প্রিমিয়ার লিগ, আফগানিস্তান সিরিজ আর এশিয়া কাপ মিলিয়ে এখানে আমরা প্রায় আড়াই মাস ধরে খেলছি। তাই আপনি বলতেই পারেন, এটা আমাদের জন্য সুবিধা।’বাবর আশা প্রকাশ করেন যে কাল কলম্বোর আবহাওয়া পরিস্কার থাকবে এবং খেলবে, ‘যেভাবে সূর্য জ্বলছে, মনে হচ্ছে আগামীকাল বৃষ্টি হবে না।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit