সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহিম শুভ (১৫) উপজেলার ১নং নরোত্তপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের খাল পাড়ের সফি উল্যাহ সবুজের ছেলে। সে স্থানীয় করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।    

শনিবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে কবিরহাট টু বেগমগঞ্জ বড় পোল সড়কের করমবক্স বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নরোত্তরপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.আজাদ উল্যাহ বলেন, শুক্রবার দুপুরের দিকে শুভ ও তার এক জেঠাতো ভাই বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। একপর্যায়ে বেপরোয়া গতির মোটরসাইকেলটি কবিরহাট টু বেগমগঞ্জ বড় পোল সড়কের করমবক্স বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দেয়ালে ধাক্কা মারে। এতে শুভ ও তার জেঠাতো ভাই গুরুত্বর আহত হয়।  পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে শুভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সুপারম্যাক্স হেলথ কেয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার  দিকে তার মৃত্য হয়।  

করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শুভ নবম শ্রেণির ছাত্র ছিল।  তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি।  তবে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।  

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit