রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

জাতীয় জনতা পার্টির উদ্যোগে এমএজি ওসমানীর ১০৫ তম জন্মবার্ষিকী পালন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৭০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটি, সিলেট জেলা, মহানগর এবং অঙ্গসংগঠনের উদ্যোগে হযরত শাহজালাল রহঃ মাজার সংলগ্ন ওসমানীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাদ আছর জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট তাহমিনুল ইসলাম খান এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন জাতীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, প্রফেসর আব্দুল মুহিত, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুহিন আহমদ, মহানগর কমিটির সভাপতি সাবের সফকত জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, সিলেট জেলা কমিটির অন্যতম সদস্য কামাল তালুকদার, মহানগর কমিটির সদস্য আব্দুর রহিম, শেখ নজরুল ইসলাম, আব্বাস উদ্দিন, জাহিদ নূর, আজাদ চৌধুরী প্রমুখ।

মাজার জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খানের পুত্র, পার্র্টির জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক ব্যবস্থা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। জাতীয় জনতা পার্টি সম্পূর্ণ মুক্তিযুদ্ধের চেতনা অনুসরণ করে।

তিনি আরো বলেন, আমাদের দেশের অভ্যন্তরীন সংকট আমাদেরকেই নিষ্পত্তি করতে হবে। সংকট সমাধানে সরকার ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে এবং সকল দলের অংশ গ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে, এর বিকল্প কিছু নেই। তাই সরকার ও বিরোধী দলকে সহনশীল হওয়ার জন্য তিনি আহবান জানান।
পরে পার্টির প্রতিষ্ঠাতা জেনারেল এমএজি ওসমানী, সদ্য প্রয়াত পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খান, জেলা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মতিন চৌধুরীসহ অন্যান্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit