সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

দোকান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২১৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে দোকান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মো. রিফাত হোসেন (২১) সোনাইমুড়ী পৌরসভার পূর্ব পাড়ার নূরু মিয়ার নতুন বাড়ির নূরু মিয়ার ছেলে। 
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী।   এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে সোনাইমুড়ী মাছ বাজারের বিশ্ব নূরানী ভাই ভাই মৎস্য আড়ৎ এ ঘটনা ঘটে। 

স্থানীয় ব্যবসায়ী শিবলু জানান, নিহত রিফাত তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন। সে বাবার ব্যবসা পরিচালনা করত। প্রতিদিনের ন্যায় বুধবার সারাদিন বিশ্ব নূরানী ভাই ভাই মৎস্য আড়ৎ এ কাজ করছিল সে। রাতে নিজের দোকান বন্ধ করে বাড়ির যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রিফাত।

এরপর দোকানের সার্টার নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয় রিফাত। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকেল জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ওসি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit