বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

বৃষ্টি উপেক্ষা করে সাদাপাথরে পর্যটকদের উপচেপড়া ভিড়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৯৫ Time View

ডেস্ক নিউজ : বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভ্রমণপিপাসুরা ভিড় জমিয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে। সাপ্তাহিক দুই দিনের ছুটিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন এই পর্যটন কেন্দ্রে।

শনিবার সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকলেও নদের বুকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথরের বিছানা আর এর উপর দিয়ে বয়ে চলা পানির তীব্র স্রোতে নয়ন জুড়াতে ছুটে আসা পর্যটকদের আগমন ঠেকাতে পারেনি। সারাদিন ঘুরে দেখা গেছে, সাদাপাথর পর্যটন কেন্দ্রে লোকে-লোকারণ্য হয়ে পড়েছে। নৌকাঘাটে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জিরোপয়েন্টে আগত পর্যটকরা ছবি তোলা, স্বচ্ছ পানিতে ছোট ছোট টায়ারে হৈ-হুল্লোড়, আড্ডা, বেঞ্চিতে বসে সময় কাটানো এবং উজান থেকে নেমে আসা জলে গা ভাসিয়ে উপভোগ করছেন তাদের ভ্রমণ।

সাদাপাথরে ঘুরতে আসা ঢাকার অনিতা রায় চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার জয়নাল আবেদীন, পঞ্চগড়ের পারভীন সুলতানা বলেন, সাদাপাথরে এসে আমরা পুরো মুগ্ধ। এত সুন্দর প্রকৃতি এর আগে কোনোদিন দেখিনি। মন চাইবে এখানে বারবার ছুটে আসতে। কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো. শরীফ আহমদ যুগান্তরকে বলেন, বৃষ্টি উপেক্ষা করে সাদাপাথরে যথেষ্টসংখ্যক পর্যটক সমাগম ঘটেছে। তবে বৃষ্টি না থাকলে পর্যটকের সংখ্যা আরও বাড়ত। কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় যুগান্তরকে বলেন, পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে সব ধরনের নিরাপত্তা দিতে পুলিশ মোতায়েন রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit