শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

নারীর উপর সকল প্রকার শোষণ-নির্যাতন বন্ধ করুন: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৮২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় সিলেট সিটি পয়েন্টে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা শাখার আহ্বায়ক মাছুমা খানম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আশু রাণী শর্মা, কলি আক্তার, অর্চিতা শর্মা, সঞ্চিতা দে প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৫ সালে দিনাজপুরে ইয়াছমিন ধর্ষণ-হত্যার ২৮ বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও দেশে বন্ধ হয়নি নারী-শিশু নির্যাতন। প্রতিদিন দেশে গড়ে ১৭ নারী ধর্ষণ হয়। ধর্ষণের বিচার হয় না ৯৭ শতাংশের।মানববন্ধনে বক্তারা বলেন, পুঁজিবাদী-ফ্যাসিবাদী-মৌলবাদী সমাজ নারীকে পণ্য পরিনত করে। মানব সমাজে তৈরি শোষণ-বৈষম্য। তাই আজকে বিদ্যমান বৈষম্যমূলক ব্যবস্থা উচ্ছেদ করে শোষনহীন-বৈষম্যহীন সমাজ নির্মাণের মধ্য দিয়েই নারীর সত্যিকারের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। বক্তার নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৩,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit