বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

আরএইচস্টেপ এর সচেনতামূলক সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৩৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম শামীম বলেছেন, কিশোর-কিশোরদের উন্নয়ন ও সুরক্ষায় অভিভাবক ও সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। কিশোর কিশোরীরা বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজেদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছে। আরএইচস্টেপ কিশোর-কিশোরীদের নিয়ে কাজ করে যাচ্ছে। যা একটি মহতী উদ্যোগ। কিশোর-কিশোরী ও সুশীল সমাজকে নিয়ে এ ধরনের আয়োজনের মাধ্যমেই তাদের বয়ঃসন্ধিকালীন সময়ের বিভিন্ন সমস্যা সমাধান হয়।

তিনি আরো বলেন, কিশোর-কিশোরীদের সকল প্রকার অধিকার নিশ্চিত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে। সরকারের পাশাপাশি নাগরকিদেরও দায়িত্ব পালন করতে হবে। কৈশরকালে সন্তানদের প্রজনন স্বাস্থ্যের বিষয়ে সঠিক তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। বয়ঃসন্ধিকালীন সময়ে বিভিন্ন ধরনের সমস্য দেখা দেয়। তাই কিশোর-কিশোরীদের সচেতন হয়ে অভিভাবক ও ডাক্তারের সাথে পরমর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। পরিবারের সচেতনতার মাধ্যমে কিশোর-কিশোরীরা তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে। তিনি বুধবার (২৩ আগস্ট) সকাল ১১টায় নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে আরএইচস্টেপ এর আয়োজনে ডায়লগ উইথ কি ইনফ্লুয়েন্সার অন ইয়াং পিপল’স এসআরএইচআর নিড এন্ড দি অপজিশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আরএইচস্টেপ সিলেট এর ইউনিট ম্যানেজার নীহার রঞ্জন দাস এর সভাপতিত্বে ও আরএইচস্টেপ এর প্রজেক্ট অফিসার তৌসিন আহমেদ সোহেল এবং হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা মো. হাবিবুল হাসান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা সিলেট এর সহকারী পরিচালক আবুল মনসুর আসজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম, ৩৭, ৩৮ ও ৩৯ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফাতেমা বেগম, বাধাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, আখালি নতুন বাজার বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঔক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, ক্বারীপাড়া আলফালাহ জামে মসজিদের ইমাম আব্দুল মালিক, মডেল ফ্যামিলি প্লানিং ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা চায়না তালুকদার, মোগলগাঁও ইউনিয়নের এসএসিএমও আসমা হোসেন লুবনা, আরএইচস্টেপ সিলেট এর ইয়থ অফিসার প্রদীপ কুমার বিশ্বাস, ইয়থ এ্যডভোকেট মো. আল আমিন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৩,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit