রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

পুঁজিবাজারে বাড়ল সূচক, উত্থানে লেনদেনও

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২১ আগস্ট) পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

 ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে সোমবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯১ দশমিক ৮৩ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক বেড়েছে ১০ দশমিক ৩৮ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৩৬ দশমিক ৬৫ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ৬ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ দশমিক ৬৫ পয়েন্টে।

ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনও। লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।
 
এছাড়া সোমবার ডিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১৪২টি কোম্পানির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এ ছাড়া সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, সি পার্ল, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, লাফার্জহোলসিম, রূপালি লাইফ ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি, মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি, খান ব্রাদার্স ও আলিফ ইন্ডাস্ট্রিস ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। সোমবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৯ দশমিক ৫৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ৪৬ দশমিক ১৭ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১০৭ দশমিক ২৯ পয়েন্টে ও ১ হাজার ৩০৬ দশমিক ৪৪ পয়েন্টে।

  
আর সিএসই-৩০ সূচক ২৫ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৫৩ দশমিক ৭৭ পয়েন্টে। এ ছাড়া সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ১৬৯ দশমিক ৯৭ পয়েন্টে। সূচক বেড়েছে ৫ দশমিক ০১ পয়েন্ট। সিএসইতে সোমবার বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৭ কোটি ৫১ লাখ টাকা।  সিএসইতে ১৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১২টির ও অপরিবর্তিত রয়েছে ৫৯টির কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit