শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে ব্যাক্তিগত ও পারিবারিক কাজে ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ। আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি। চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে

সৌদি সীমান্তে শত শত অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২১ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন পাড়ি দিয়ে সৌদি আরবে প্রবেশকালে শত শত মানুষকে গুলি করে হত্যা করে সৌদি সীমান্তরক্ষীরা। নিহতদের মধ্যে অধিকাংশই ইথিওপিয়ান। অভিবাসীরা বিবিসিকে জানান, গুলির আঘাতে অনেকের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। এইচআরডব্লিউকে তারা জানান, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের উত্তর সীমান্তে সৌদি পুলিশ ও সৈন্যরা অভিবাসনপ্রত্যাশীদের ওপর বৃষ্টির মতো গুলি চালিয়েছে। এছাড়া বিস্ফোরক অস্ত্র দিয়েও আঘাত করেছে। 

ভুক্তভোগী অভিবাসীদের সঙ্গে যোগাযোগ করা হলে কয়েকজন ইথিওপিয়ান বিবিসিকে বলেন, তারা কাজের সন্ধানে সীমানা পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় তাদের দলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ২১ বছর বয়সী মোস্তফা সুফিয়া মোহাম্মদ বিবিসিকে বলেন, গত বছরের জুলাই মাসে সীমান্ত পেরিয়ে লুকিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে তাদের ৪৫ জন অভিবাসীর দলে কয়েকজন নিহত হয়।
তিনি আরও  বলেন,সে সময় আমি বুঝতে পারিনি যে আমিও গুলিবিদ্ধ হয়েছি। যখন আমি উঠে হাঁটার চেষ্টা করি তখন দেখলাম আমার পায়ের নিচের অংশ গুলি লেগে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ বিষয়ে  সৌদি সরকার বলছে, তারা অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখছে। তবে হত্যাকাণ্ডগুলো পরিকল্পিত বা বড় আকারের ছিল- জাতিসংঘের এমন মতকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে দেশটি। এর আগেও সৌদি আরব পরিকল্পিত হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছিল। জাতিসংঘের অভিবাসন সংস্থার মতে, প্রতি বছরে ২ লাখেরও  বেশি মানুষ  আফ্রিকা থেকে ইয়েমেনে সমুদ্রপথে পাড়ি দেয় এবং তারপরে সৌদি আরবে প্রবেশ করে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit