বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিলেট জেলা ছাত্রলীগের পদযাত্রা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৯৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ আগস্ট সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সন্ত্রাস ও মৌলবাদের বিরোধী পদযাত্রা এবং সমাবেশ করেছে সিলেট জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নগরীতে পদযাত্রা শুরু করেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সিলেট ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এর নেতৃত্বে পদযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সিলেট ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ। এখানে কোনো রকম জঙ্গিবাদের স্থান হবে না। এই বাংলাদেশে কোনো মৌলবাদী ও নৈরাজ্যকারীদের স্থান হবে না। এই বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।

সিলেট জেলা সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, ২০০৫ সালে আজকের দিনে সারা দেশে একযোগে যে সিরিজ বোমা হামলা ঘটিয়েছিল তারই প্রতিবাদে আজকের পদযাত্রা, বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ পরবর্তী সমাবেশ। আমরা এই আগস্ট শোকের মাসে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব শহিদদের হারিয়েছি আর এই শোকের মাসেই বিএনপি জোট দেশকে অস্থিতিশীল করতে বারবার বাংলাদেশের স্বাধীনতার ওপর আঘাত হানার চেষ্টা করেছে।

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit