বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

রাজশাহীতে রেলওয়ে কানিং স্টাফ ঐক্য পরিষদের কর্মবিরতি পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২২৪ Time View
রাজশাহী প্রতিনিধি : আজ (১৭ আগস্ট) রোজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় রাজশাহী রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে কর্মবিরতি,ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির, সাধারণ সম্পাদক ও রানিং স্টাফ ঐক্য পরিষদের সমন্বয়ক-  মোঃ মুজিবুর রহমান বিক্ষোভ মিছিল শেষে রাজশাহী স্টেশনে সর্বস্তরের রানিং স্টাফ তথা লোকোমাস্টার ( ট্রেন চালক ) , গার্ড , টি টি ইদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মোহ মজিবুর রহমান বলেন , আমরা নতুন কোনো দাবী নিয়ে আসি নাই । রানিং কর্মচারীদের অবসরোত্তর ৭৫ % মাইলেজ যা মূল বেতনের অংশ , যোগ করে পেনশন নির্ধারণের বিধান প্রায় ১৬০ বছর যাবৎ চলমান আছে । কিন্তু মীমাংসিত একটি বিষয়কে নিয়ে , যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালেই একবার মীমাংসা করে দিয়েছেন , তা নিয়ে বার বার জটিলতা সৃষ্টি করা দূরভিসন্ধিমূলক এবং সরকারের ভিতর লুকিয়ে থাকা একটি সরকার বিরোধী চক্রেনা শ্রমিক অসন্তোষ সৃষ্টির মাধ্যমে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে। 

তিনি এ ব্যাপারে আবারও বলেন শ্রমিক বান্ধব  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছি আমরা,সমাবেশে আরও বক্তব্য রাখেন- রানিং স্টাফ ঐক্য পরিষদের পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমিটির আহ্বায়ক জনাব বি এম শহিদুল আলম ( রানা ) , গার্ড কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক- জনাব মোঃ আফজাল হোসেন , টিটি ইজ্ এসোসিয়েসনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক- জনাব মোঃ ওয়ালীউল্লাহ বাবু , বাংলাদেশ রেলওয়ে বানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় সহ – সভাপতি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান , কেন্দ্রীয় যুগ্ম – সাধারণ সম্পাদক জনাব মোঃ রবিউল ইসলাম , কেন্দ্রীয় যুগ্ম – সাধারণ সম্পাদক জনাব এম এম শাহেদ আলী , সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুল হাকীম , সহ – সাধারণ সম্পাদক জনাব মোঃ আমিনুল ইসলাম , কেন্দ্রীয় সহ – অর্থ সম্পাদক- জনাব মোঃ আব্দুর রাজ্জাক ,

গার্ড কাউন্সিল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি জনাব মোঃ আনিসুর রহমান , টি টি ইজ্ এসোসিয়েসন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আকরামুল হক , রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ নেতা জনাব মোঃ জয়েদ হোসেন সহ রানিং স্টাফ ঐক্য পরিষদভুক্ত বিভিন্ন রেলওয়ে ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় ও শাখার নেতৃবৃন্দ । সমাবেশে বক্তারা বলেন , আগামী ২৭ শে আগষ্ট ২০২৩ ইং এর মধ্যে রেলওয়ে কোড ও বিধি – বিধানের আলোকে ১৬০ বছর যাবৎ বহাল পার্ট অব পে ৭৫ % মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক নির্ধারণে অর্থ মন্ত্রণালয় কর্তৃক সকল অসম্মতি প্রত্যাহার করে সুস্পষ্ট আদেশ জারী করা না হলে আগামী ২৮ শে আগষ্ট ২০২৩ ইং থেকে সর্বস্তরের রানিং স্টাফগণ অনির্দিষ্ঠ কালের জন্য কর্ম বিরতি পালন করবেন ।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit