বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

রাঙামাটির বাঘাইছড়িতে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত-১২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৪১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন আওয়ামীলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের মারামারিতে উভয় দলের ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক ৬ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১৬ আগষ্ট) রাতে খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে এই মারামারির ঘটনা ঘটে।বাঘাইছড়ি থানার সার্কেল এসপি ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল বলেন ১২ লাখ টাকার একটি যাত্রী ছাউনি স্থাপন নিয়ে খেদারমারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মদন মল্লিক ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এর মধ্যে বিরোধের জেরে এই সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটে।

এতে করে প্রায় ১২ জন আহত হয়।ঘটনার পরপরই বাঘাইছড়ি থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।খেদারমারা ইউনিয়ন যুবলীগের সভাপতি গাফফার চৌধুরী বলেন জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা বাজারে একটি যাত্রী ছাউনি স্থাপনের জন্য বরাদ্দ দেয়াকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে কথা-কাটাকাটি হয়। আর সভাপতির তো নিজস্ব কিছু লোকজন থাকে তারা যখন এগিয়ে আসে তখনই মারামারি শুরু হয়।মারামারিতে খেদারমারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মদন মল্লিক, ছাত্রলীগ সভাপতি মাহামুব, আওয়ামীলীগ সদস্য জসিম, ছাত্রলীগ সহসভাপতি রিমন দে, স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক নারায়ণ চন্দ্র ও তার মা কবিতা রাণী দে, সহ-সভাপতি মো: হাছান,পথচারী আবদুল হামিদ, আইয়ুব আলী আহত হয়।বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিশ্বজিৎ দাশ ৬ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit