শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

চকরিয়ায় সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সহিংসতায় নিহত ১ আহত ২

এম রায়হান  চৌধুরী চকরিয়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪৮৩ Time View
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সহিংসতায় ফোরকানুল ইসলাম (৬০) নামে  একজন নিহত হয়েছেন। উৎশৃংখল লোকজন হামলা চালিয়ে ইউএনও, সিভিল সার্জন ও থানার ওসির গাড়ি ভাংচুর করে। এসময় মো. মনির ও কুতুব উদ্দিন নামে ২ ব্যক্তি আহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বাঁশঘাট রোডের মাথায় এ ঘটনা ঘটে। নিহত ফোরকানুল ইসলাম (৬০) চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আবদুল বারী পাড়ার আবুল ফজলের ছেলে। সে পেশায় চা দোকানদার ছিলেন।

জানা যায়, বিকাল সাড়ে চারটার দিকে চিরিঙ্গা পুরাতন জামে মসজিদ মাঠে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্টিত হয়। ওই এলাকায় পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবস্থান করে। পরে জানাজা শেষে যাওয়ার পথে জামাত শিবিরের লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এসময় ওসির গাড়ি, সিভিল সার্জনের গাড়ি ও ইউএনও’র গাড়ি ভাংচুর করে তারা। এসময় সংঘর্ষে ফোরকানুল ইসলাম নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত তার মিত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত ফোরকান কার গুলিতে নিহত হয়েছে তা কেউ বলতে পারছেনা। সে জানাজায় অংশ গ্রহন করেছিল বলে প্রত্যক্ষদর্শী লোকজন সূত্রে জানা যায়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, কার গুলিতে কে নিহত হয়েছে আমি জানিনা। জানাজা শেষে ফেরার পথে উৎশৃংখল জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ও ইউএনও’র গাড়ি ভাংচুর করে। পাশাপাশি কিছু লোক আবার পুলিশকে রক্ষা করতে সচেষ্ট ছিল।

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit