বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

জাতীয় শোক দিবস উপলক্ষে ডা: আরমান আহমদ শিপলুর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৪৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা: মো. আবেদ হোসেন বলেছেন, আজকের কর্মসূচির মাধ্যমে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবুজ শ্যামল সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, মানুষ ভালো থাকবে।’ সরকারী বেসরকারী সকল প্রতিষ্ঠান স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করলে রক্তের অভাবে মুমূর্ষ কোনো রোগীর মৃত্যু হবে না।’ ‘এ উদ্যোগগুলো সারা বাংলাদেশেই নেওয়া উচিত। বঙ্গবন্ধুর রক্তের ঋণ কখনও শোধ করা যাবে না, অন্তত মানবতার সেবায় আমাদের এধরণের কর্মসূচি বিশাল ভূমিকা রাখতে পারবে।’

তিনি আরও বলেন, ‘সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে রক্তের যে স্বল্পতা তা আর থাকবে না। রক্ত না পেয়ে দেশে যাদের মৃত্যু হয় তারা এই রক্ত নিয়ে জীবন ফিরে পাবেন। আর তারা জীবন পেলেই আমরা সফল হবো।’ ‘বঙ্গবন্ধুর রক্তের ঋণ কোন দিনই শোধ করা সম্ভব নয়। সব প্রতিষ্ঠান যদি এরকম আয়োজন করে তাহলে দেশে রক্তের ঘাটতি অনেকটাই মেটানো সম্ভব হবে।’ ‘বঙ্গবন্ধুর প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে রক্তদান করি। এতে নিজের শরীরের কোন ক্ষতি নেই।তিনি (১৪ আগস্ট) রোববার দুপুর ১২টায় জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: আরমান আহমদ শিপলুর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক এ কে এম দাউদ, পরিচালক অধ্যাপক ডা: মো. তারেক আজাদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: আরমান আহমদ শিপলু।উপস্থিত ছিলেন- মো. বাদশা গাজী, ডা: সাইফুল খালেদ, ডা: মাহবুব হোসেন. ডা: সাদমান সাকিব, ডা: রাহি, ডা: রুপক. ডা: শাওন, জায়বীন, রাজু, সৌরভ প্রমূখ।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৩,/সকাল ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit