বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

আগামী নির্বাচন জাতীয় সরকারে অধীনেই নিতে হবে: হাফিজ মাওলানা মাহমুদুল হাসান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৫৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, দেশের অস্তিত্ব আজ বিপন্ন। বর্তমান সরকার অবৈধ সরকার। এরা দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় এসেছে। অবৈধ সরকারের আর ক্ষমতায় থাকার অধীকার নেই। এরা ক্ষমতায় গেলে আর নামতে চায় না। আগামী নির্বাচন জাতীয় সরকারে অধীনেই নিতে হবে। আমরা ইসলাম ও দেশের জন্য রাজনীতি করি।

অথর্ব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবীতে বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিমানবন্দর থানা শাখার সিলেট মহানগরের উদ্যোগে নগরীর বাদাম বাগিচা বাজার প্রাঙ্গনে তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন সিসিক নির্বাচনে এসে এয়ারপোর্ট এলাকার সকল জনগনের সাহায্য সহযোগীতা পেয়েছি এজন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই। আমরা সিলেটের জনগনের জন্য রাজনীতি করে নিজের জীবনকে জনগনে জন্য উৎসর্গ করে দেওয়ার সর্বদা প্রস্তুত রয়েছি। তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগন দিশেহারা পড়েছে। দ্রব্যমূল্যের বাজার সাধারণ মানুষের নিয়ন্ত্রনের বাহিরে চলছে। অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। সরকার বিদ্যুৎ বিল বাড়িয়েও লোডশেডিং নিয়ন্ত্রন করতে পারছে না এবং গ্যাসের মূল্য বেড়েও সব জায়গায় গ্যাসের সংযোগ দিতে পারছে না। সিলেটে গ্যাসের নতুন কুপ পাওয়ার পরও নতুন সংযোগ দিতে পারছেন না। তাই প্রমান হয়েছে সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বিমানবন্দর থানা শাখার সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা আব্দুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, ইসলামী শ্রমিক আন্দোলন মুহাম্মদ সিদ্দিকুর রহমান, ইসলামী আন্দোলন সদর উপজেলা মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা হোসাইন আল হারুন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit