শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বন্যার্তদের মাঝে চকরিয়া প্রবাসী সোসাইটির ত্রাণ বিতরণ শুরু 

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৭৩ Time View
এম রায়হান চৌধূরী চকরিয়া : কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও ১টি পৌরসভায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী ও খাদ্য বিতরণ শুরু করেছে চকরিয়া উপজেলার প্রবাসীদের অন্যতম সংগঠন চকরিয়া প্রবাসী সোসাইটি। উপজেলার বরইতলী, ফাঁসিয়াখালী, কাকারা ও বদরখালী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ ৯ আগষ্ট(বুধবার) থেকে শুরু হয়েছে,পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বিতরণ করা হবে বলে নিশ্চিত করেন সোসাইটির নেতৃবৃন্দ।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে বিশুদ্ধ পানি, চিড়া, মুডি, পাউরুটি, চিনি, চাউল, আলো, মসুরের ডাল। বিশাল এই কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন চকরিয়া প্রবাসী ফোরাম, আছিয়া-কাসেম ট্রাস্ট, নুর-মজিদ ট্রাস্ট ও বরইতলী প্রবাসী সমিতি । সোসাইটির সাংগঠনিক নেতৃবৃন্দরা জানান, চকরিয়া উপজেলার যেকোনো দূর্যোগপূর্ণ সময়ে চকরিয়াবাসীর পাশে থাকার ও তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে এই “চকরিয়া প্রবাসী সোসাইটি” প্রতিষ্ঠা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সংগঠনের সাধ্যমতে চকরিয়া উপজেলার বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

যাদের কাছে এখনো ত্রাণ পৌঁছাতে পারেনি তাদের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে, তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। আগামীতেও যে কোনো দূর্যোগপূর্ণ মূহুর্তে চকরিয়া প্রবাসী সোসাইটি উপজেলার সর্বস্তরের জনসাধারণের পাশে থাকবে বলে জানান সোসাইটির নেতৃবৃন্দ ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা- মাওলানা হাবিবুল মতিন মানিক, সহ সভাপতি- মোহাম্মদ জাকির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক- এম ইকবাল হোসাইন, মাওলানা আব্দুল মান্নান, নুরুল আবছার, অর্থ সম্পাদক- হাফেজ মোহাম্মদ উসমান গনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- মিজবাহ উদ্দীন, প্রবাসী কল্যাণ সম্পাদক- মাওলানা আব্দুল গফুর ও প্রচার ও প্রকাশনা সম্পাদক- নুরুল আবছার প্রমুখ।

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit